ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হরমুজ প্রণালি ইস্যুতে ওমান সফরে আরাগচি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১১ জুলাই ২০২৬

হরমুজ প্রণালি ইস্যুতে ওমান সফরে আরাগচি
ছবি: সংগৃহীত

হরমুজ প্রণালির নিরাপত্তা ও জাহাজ চলাচল সংক্রান্ত গুরুত্বপূর্ণ আলোচনা করতে ওমানের রাজধানী মাসকাটে পৌঁছেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। দেশটির আধা-সরকারি সংবাদ সংস্থা তাসনিম এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হরমুজ প্রণালি দিয়ে আন্তর্জাতিক জাহাজ চলাচল এবং এর নিরাপত্তা ব্যবস্থাপনা নিয়ে তেহরান ও মাসকাটের মধ্যে চলমান আলোচনার অংশ হিসেবেই এই সফর করছেন আরাগচি। জানা গেছে, গত দুই মাস ধরে বিষয়টি নিয়ে ইরান ও ওমানের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক যোগাযোগ ও আলোচনা চলছে।

ইরানের কর্মকর্তারা বরাবরই দাবি করে আসছেন, হরমুজ প্রণালির নিরাপত্তা নিশ্চিত করা এবং এর ব্যবস্থাপনা পরিচালনা করা দেশটির সার্বভৌম অধিকারের অংশ।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘেই যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে একাধিক চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন। তিনি বলেন, অতীতের অভিজ্ঞতা বলছে, ওয়াশিংটন বিভিন্ন আন্তর্জাতিক সমঝোতা ও চুক্তি ভঙ্গের ইতিহাস বহন করে।

বাঘেই আরও জানান, বর্তমান পরিস্থিতিতে ইরান নতুন করে কোনো আলোচনার উদ্যোগ নেয়নি। তবে কোনো মধ্যস্থতাকারী তেহরানে এলে তাদের স্বাগত জানানো হবে।

একই সঙ্গে তিনি অভিযোগ করেন, যুক্তরাষ্ট্র ইরানের ওপর বিমান হামলা চালানো এবং দেশটির তেল রপ্তানির ক্ষেত্রে দেওয়া ছাড় (এক্সেম্পশন) প্রত্যাহারের মাধ্যমে বিদ্যমান সমঝোতা স্মারক (এমওইউ) লঙ্ঘন করেছে। এসব পদক্ষেপ দুই দেশের মধ্যে বিদ্যমান উত্তেজনাকে আরও বাড়িয়ে তুলতে পারে বলে মনে করছে তেহরান।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হরমুজ প্রণালি ইস্যুতে ওমান সফরে আরাগচি

প্রকাশের তারিখ : ১১ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ