ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান ত্রাণ বিতরণ করছেন

১০/০৭/২০২৬ তারিখ (শুক্রবার) কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, কক্সবাজারে বিগত ৬-৭ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় আক্রান্ত সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগড় পাড়াসহ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি এই স্থানগুলোতে অবস্থিত ৩ টি জরুরি আশ্রয়কেন্দ্রও পরিদর্শন করেন। তিনি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন, বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি বলেন জেলার সকল সুইচ গেট পানি প্রবাহের জন্য খুলে দেয়া হয়েছে, ৬৪০ টি আশ্রয়কেন্দ্র বিভিন্ন উপজেলায় প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন উপজেলায় যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আক্রান্ত মানুষজনকে দ্রুত সহযোগিতা প্রদানের জন্য জেলা ও উপজেলা কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে। 

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান পানিবন্দি এবং দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার,  রামু উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ

প্রকাশের তারিখ : ১০ জুলাই ২০২৬

featured Image

১০/০৭/২০২৬ তারিখ (শুক্রবার) কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান, কক্সবাজারে বিগত ৬-৭ দিনের ভারী বৃষ্টিপাতের কারণে জলাবদ্ধতায় আক্রান্ত সদর উপজেলার মধ্যম মুহুরীপাড়া এবং রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের গনি সওদাগড় পাড়াসহ কয়েকটি গ্রাম পরিদর্শন করেন। এসময় তিনি এই স্থানগুলোতে অবস্থিত ৩ টি জরুরি আশ্রয়কেন্দ্রও পরিদর্শন করেন। তিনি পানিবন্দি পরিবারগুলোর সদস্যদের সাথে কথা বলেন, বিভিন্ন সমস্যার কথা শোনেন। তিনি বলেন জেলার সকল সুইচ গেট পানি প্রবাহের জন্য খুলে দেয়া হয়েছে, ৬৪০ টি আশ্রয়কেন্দ্র বিভিন্ন উপজেলায় প্রস্তুত রয়েছে। তিনি আরও বলেন, বিভিন্ন উপজেলায় যথেষ্ট ত্রাণ মজুদ রয়েছে। উপজেলা নির্বাহী অফিসারগণ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর কাছে ত্রাণ পৌঁছে দেওয়ার জন্য সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছেন। আক্রান্ত মানুষজনকে দ্রুত সহযোগিতা প্রদানের জন্য জেলা ও উপজেলা কন্ট্রোল রুম সার্বক্ষণিক চালু রয়েছে। 

কক্সবাজার জেলা প্রশাসক মোঃ আব্দুল মান্নান পানিবন্দি এবং দুস্থ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন। এসময় কক্সবাজার সদর উপজেলা নির্বাহী অফিসার,  রামু উপজেলা নির্বাহী অফিসার এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা উপস্থিত ছিলেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ