ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

স্টোকসের ‘বিদায় ভিডিও’ ঘিরে বিতর্ক, আইসিসির কাঠগড়ায় ইসিবি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৯ জুলাই ২০২৬

স্টোকসের ‘বিদায় ভিডিও’ ঘিরে বিতর্ক, আইসিসির কাঠগড়ায় ইসিবি
ছবি: সংগৃহীত

ট্রেন্ট ব্রিজে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ নির্ধারণী টেস্টের রোমাঞ্চ তখনও শেষ হয়নি। মাঠে জমে উঠেছিল শ্বাসরুদ্ধকর লড়াই। ঠিক সেই সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকসের ড্রেসিংরুমের একটি ভিডিও, যা মুহূর্তেই আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। তবে আবেগঘন সেই ভিডিওই এবার ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ডকে (ইসিবি) ফেলেছে আইনি জটিলতায়।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) ইসিবিকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জানিয়েছে, ম্যাচ চলাকালীন স্টোকসের অবসরের ঘোষণা সংবলিত ড্রেসিংরুমের ভিডিও প্রকাশ করে তারা আইসিসির ‘অ্যান্টি-করাপশন কোড’ এবং খেলোয়াড় ও ম্যাচ অফিশিয়ালদের সংরক্ষিত এলাকা (পিএমওএ) সংক্রান্ত নীতিমালা লঙ্ঘন করেছে।

আইসিসির পিএমওএ ন্যূনতম মানদণ্ডের ২.২.১১ অনুচ্ছেদে স্পষ্টভাবে বলা আছে, ড্রেসিংরুমে সম্প্রচারের উদ্দেশ্যে কোনো ধরনের স্থায়ী বা অস্থায়ী ভিডিও কিংবা অডিও রেকর্ডিং সরঞ্জাম ব্যবহার করা যাবে না। এর আগে একই বিষয়ে ইসিবিকে সতর্কও করেছিল আইসিসি। বিশেষ করে সংরক্ষিত এলাকায় ধারণ করা কোনো ফুটেজে অডিও রাখা যাবে না এবং ম্যাচ শেষ হওয়ার আগে তা প্রকাশও করা যাবে না।

তবে সেই নির্দেশনা উপেক্ষা করে চা-বিরতির ঠিক আগে স্টোকসের বক্তব্যসংবলিত ভিডিও প্রকাশ করে ইসিবি। এরপরই বিষয়টি নিয়ে প্রশ্ন তোলে আইসিসি।

ভিডিওটি যখন সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ছে, ঠিক তখনই মাঠে নাটকীয় মোড় নেয় ম্যাচ। অবসরের ঘোষণা দেওয়ার পর নিজের প্রথম বলেই উইকেট তুলে নেন ৩৫ বছর বয়সী স্টোকস। কিন্তু স্মরণীয় বিদায় নিশ্চিত করতে পারেননি তিনি। শেষ পর্যন্ত ১৬০ রানে হেরে যায় ইংল্যান্ড এবং ২-১ ব্যবধানে সিরিজ জিতে নেয় নিউজিল্যান্ড।

তবে নিয়ম লঙ্ঘনের অভিযোগ উঠলেও ইসিবির বিরুদ্ধে বড় ধরনের শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে কি না, তা এখনো নিশ্চিত নয়।

ভিডিওতে সতীর্থদের উদ্দেশে স্টোকস বলেন,

"আগামী দুদিন কী হতে যাচ্ছে, সেটা আমি জানি। অধিনায়ক হিসেবে এবং ইংল্যান্ডের প্রতিনিধি হিসেবে এটাই আমার শেষ দুদিন। কেন এই সিদ্ধান্ত নিয়েছি, সেটি পরে জানাব। তবে এই দলের জন্য আমি সবসময় নিজের সর্বোচ্চটা দিয়েছি। শেষবারের মতো আরেকবার সেটাই করতে চাই। তোমরাও কি নিজেদের সবটুকু উজাড় করে দিতে প্রস্তুত?"

দলের ফিল্ডিং কোচ সারা টেলরকে উল্লেখ করে তিনি আরও বলেন,

"ফল যাই হোক, মাঠ ছাড়ার সময় শুধু এটুকু নিশ্চিত হতে চাই যে আমার এই দল এবং আমাদের একমাত্র নারী কোচ সারা টেলর নিজেদের সর্বোচ্চটা দিয়েছে। আবেগ প্রকাশের সময় পরে আসবে। এখনো আমাদের কাজ শেষ হয়নি।"

উল্লেখ্য, ইংল্যান্ডের হয়ে বর্ণাঢ্য টেস্ট ক্যারিয়ারে বেন স্টোকস করেছেন ৭ হাজার ২৭৩ রান এবং নিয়েছেন ২৫২টি উইকেট। এছাড়া ২০১৯ সালের ওয়ানডে বিশ্বকাপ, ২০২২ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপ এবং ২০১৫ সালের অ্যাশেজজয়ী এই অলরাউন্ডার আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটকে বিদায় জানালেন গৌরবময় অধ্যায়ের সমাপ্তি টেনে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

স্টোকসের ‘বিদায় ভিডিও’ ঘিরে বিতর্ক, আইসিসির কাঠগড়ায় ইসিবি

প্রকাশের তারিখ : ০৯ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ