ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

জনগণের শেষ ভরসাস্থল জেলা প্রশাসন: অভিযোগ শুনতে গণশুনানিতে ডিসি রায়হান কবির

নাগরিক সেবার মান ও গতি বৃদ্ধি এবং সেবাগ্রহীতাদের হয়রানি কমাতে এক ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে নারায়ণগঞ্জ জেলা প্রশাসন। প্রতি বুধবার সকাল ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত জেলা প্রশাসকের কার্যালয়ে সরাসরি সাধারণ মানুষের অভিযোগ শুনছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মো. রায়হান কবির।

তারই ধারাবাহিকতায় আজ বুধবার (৮ জুলাই) জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই গণশুনানি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. রায়হান কবির নিজেই।

গণশুনানি চলাকালে জেলা প্রশাসকের কক্ষে শুধু আবেদনপত্রই জমা পড়েনি, যেন জমা পড়েছিল সাধারণ মানুষের শেষ ভরসা। আর সেই ভরসার বাস্তবায়নে সহযোগিতার হাত বাড়িয়ে দেন স্বয়ং জেলা প্রশাসক। গণশুনানিতে কোথাও কোনো তাড়াহুড়া বা বিরক্তির ছাপ ছিল না। প্রতিটি অভিযোগকারীর কথা অত্যন্ত মনোযোগ সহকারে শোনেন জেলা প্রশাসক। তিনি প্রতিটি আবেদনকারীর পারিবারিক অবস্থা, রোগব্যাধি, আর্থিক সংকট ও প্রয়োজনীয়তা সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন এবং মানবিক বিবেচনায় তাৎক্ষণিক প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন।

গণশুনানিতে জেলা প্রশাসক মো. রায়হান কবির বলেন, “আমি ব্যক্তিগতভাবে বেশ কিছু সেবাগ্রহীতার সাথে বিভিন্ন সমস্যা নিয়ে সরাসরি কথা বলেছি। তাদের সমস্যাগুলো শুনেছি এবং অবিলম্বে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছি। যদিও আমাদের অভিযোগ গ্রহণ ও সমাধানের স্বাভাবিক কার্যক্রম সপ্তাহজুড়েই চলমান থাকে, তবুও আমি এই নির্দিষ্ট দুই ঘণ্টা সময় কেবল সাধারণ মানুষের কথা শোনার জন্যই আলাদা করে রেখেছি।”

তিনি দৃঢ়তার সাথে বলেন, “জেলা প্রশাসনের দরজা জনগণের জন্য সব সময়ই খোলা। একটি আবেদনপত্রের পেছনে থাকে একটি পরিবারের বেদনা। কেউ সরকারি সেবা না পেয়ে অভিযোগ করতে আসে, কেউ চিকিৎসার জন্য আসে, কেউ সন্তানের পড়াশোনা বাঁচাতে আসে, আবার কেউ শেষ সম্বলটুকু হারিয়ে সাহায্য চায়। বিভিন্ন ভুক্তভোগী পরিবার এখানে আসে তাদের নানা সমস্যার সমাধানের জন্য। মানুষের এই আস্থার জায়গাটিকে মর্যাদা দেওয়া জেলা প্রশাসনের সকলের দায়িত্ব।

ডিসি রায়হান কবির আরও বলেন, “সরকারি নীতিমালার আলোকে প্রকৃত অসহায় মানুষের পাশে দাঁড়াতে আমরা সর্বোচ্চ চেষ্টা করি। মানুষের কষ্ট মন দিয়ে শোনা এবং সম্ভব হলে তাৎক্ষণিক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা — এটিও জনসেবার একটি গুরুত্বপূর্ণ অংশ।”

উক্ত গণশুনানি চলাকালে জেলা প্রশাসনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা, ভুক্তভোগী পরিবারের সদস্য ও সাধারণ সেবাগ্রহীতারা উপস্থিত ছিলেন। জেলা প্রশাসনের এমন জনবান্ধব ও মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জের সাধারণ মানুষ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

জনগণের শেষ ভরসাস্থল জেলা প্রশাসন: অভিযোগ শুনতে গণশুনানিতে ডিসি রায়হান কবির

প্রকাশের তারিখ : ০৮ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ