ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন নাহিদ রহমান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুলাই ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন নাহিদ রহমান
নাহিদ রহমান। ফাইল ছবি

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক পদে পদোন্নতি পেয়েছেন নাহিদ রহমান। গত ৩০ জুন জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে এ পদে পদোন্নতি দেওয়া হয়।

পদোন্নতির আগে তিনি প্রেষণে দি সিকিউরিটি প্রিন্টিং করপোরেশন (বাংলাদেশ) লিমিটেডে মহাব্যবস্থাপক (ফাইন্যান্স অ্যান্ড অ্যাকাউন্টস) হিসেবে দায়িত্ব পালন করছিলেন। এর আগে ১৯৯৯ সালে বাংলাদেশ ব্যাংকের জেনারেল সাইডে সহকারী পরিচালক হিসেবে কর্মজীবন শুরু করেন তিনি।

বাংলাদেশ ব্যাংকে যোগদানের আগে নাহিদ রহমান সাউথইস্ট ব্যাংকে প্রবেশনারি অফিসার হিসেবে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ কর্মজীবনে তিনি বাংলাদেশ ব্যাংকের ব্যাংকিং প্রবিধি ও নীতি বিভাগ, ফরেক্স রিজার্ভ অ্যান্ড ট্রেজারি ম্যানেজমেন্ট বিভাগ, মানবসম্পদ ব্যবস্থাপনা বিভাগ, বাংলাদেশ ব্যাংক ট্রেনিং একাডেমি এবং ক্রেডিট গ্যারান্টি বিভাগসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগে সাফল্যের সঙ্গে দায়িত্ব পালন করেছেন।

শিক্ষাজীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগ থেকে এমকম (ফিন্যান্স) ডিগ্রি অর্জন করেন। পরে পেশাগত উৎকর্ষতা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) থেকে এমবিএম ডিগ্রি লাভ করেন।

এ ছাড়া জাপান সরকারের জেডিএস স্কলারশিপের আওতায় জাপানের রিৎসুমেইকান এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি থেকে ডেভেলপমেন্ট ইকোনমিক্স বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন। তিনি ইনস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশের (আইবিবি) একজন ডিপ্লোমেড অ্যাসোসিয়েট। পাশাপাশি ডিএফআই এবং যুক্তরাষ্ট্রের দি ফ্লেচার স্কুল অ্যাট টাফটস ইউনিভার্সিটি আয়োজিত সিডিএফপি (CDFP) বিষয়ে উচ্চতর পেশাগত সার্টিফিকেশন কোর্সও সম্পন্ন করেছেন।

ব্যাংকিং ও আর্থিক খাত নিয়ে তার একাধিক গবেষণাপত্র ও নিবন্ধ বিভিন্ন পেশাগত জার্নালে প্রকাশিত হয়েছে।

খুলনার একটি সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন নাহিদ রহমান। তার বাবা আতিকুর রহমান একজন অবসরপ্রাপ্ত ব্যাংকার এবং মা সেলিমা রহমান গৃহিণী। তার স্বামী মো. আলমগীর বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টের (বিআইবিএম) অধ্যাপক। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যাসন্তানের জননী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক হলেন নাহিদ রহমান

প্রকাশের তারিখ : ০৭ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ