ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবি: ৬ জেলে নিখোঁজ, উদ্ধারে তাৎপর যৌথ বাহিনী।

ছবি: প্রতিনিধি

 পটুয়াখালীর গলাচিপা উপজেলার পানপট্টি লঞ্চঘাট থেকে মাছ ধরার উদ্দেশ্যে সাগরে যাওয়া একটি ফিশিং বোট ঝড়ের কবলে পড়ে ডুবে যাওয়ায় ৬ জন জেলে নিখোঁজ হয়েছেন। এ ঘটনায় জীবিত উদ্ধার করা হয়েছে বোটের মালিকসহ ৫ জন জেলেকে।

জানা গেছে, গলাচিপা উপজেলার পানপট্টি ইউনিয়নের খরিদা গ্রামের বাসিন্দা মো. এমাদুল সিকদারের মালিকানাধীন একটি ফিশিং বোটে মোট ১১ জন জেলে গত ৪ জুলাই ২০২৬ রাতে বঙ্গোপসাগরে মাছ ধরতে যান। পরদিন ৫ জুলাই রাত আনুমানিক ১০টার দিকে সাগরে আকস্মিক ঝড়ের কবলে পড়ে বোটটি ডুবে যায়।

বোটডুবির পর পাশে থাকা অন্য একটি মাছ ধরার নৌকার সদস্যরা দ্রুত উদ্ধার অভিযান চালিয়ে বোটের মালিক মো. এমাদুল সিকদারসহ ৫ জন জেলেকে জীবিত উদ্ধার করেন। তবে বোটে থাকা আরও ৬ জন জেলে এখনো নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ জেলেরা হলেন— মো. হারুন (৪৫), পিতা: মৃত গেদু হাওলাদার, দক্ষিণ পানপট্টি; মো. এমাদুল (৪৫), পানপট্টি; মো. ফোরকান (৫৫), ইছাদি; মো. আল আমিন (২২), ইছাদি; মো. সায়েম (২০), পিতা: ফোরকান হাওলাদার, ইছাদি; এবং মো. আকাশ (২৫), পক্ষিয়া। তাদের সকলের বাড়ি গলাচিপা উপজেলায়।

ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিখোঁজদের সন্ধানে তৎপরতা শুরু করেছে। এদিকে, মাননীয় প্রতিমন্ত্রী জনাব মো. নুরুল হক এমপি গভীর উদ্বেগ ও উৎকণ্ঠা প্রকাশ করেছেন। তিনি বাংলাদেশ কোস্ট গার্ড ও বাংলাদেশ নৌবাহিনীর দায়িত্বশীল কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করে দ্রুত নিখোঁজ জেলেদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দিয়েছেন।

এছাড়া ক্ষতিগ্রস্ত ও উদ্বিগ্ন পরিবারগুলোর খোঁজখবর নেওয়া এবং তাদের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রক্ষার জন্য দলীয় নেতা-কর্মী ও গলাচিপা উপজেলা প্রশাসনকে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

নিখোঁজ জেলেদের উদ্ধারে কোস্ট গার্ড, নৌবাহিনী ও স্থানীয় জেলেরা যৌথভাবে উদ্ধারের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বঙ্গোপসাগরে ফিশিং বোট ডুবি: ৬ জেলে নিখোঁজ, উদ্ধারে তাৎপর যৌথ বাহিনী।

প্রকাশের তারিখ : ০৬ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ