ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাকিলা ফারজানা এমপি

চট্টগ্রাম সিটি করপোরেশনের ১নং দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডের সেকান্দর কলোনিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি পরিবারের বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়লে পরিবারটি সর্বস্ব হারিয়ে খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে।

শুক্রবার (৩ জুলাই) দুপুর আনুমানিক দেড়টায় দিকে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের পর আগুন দ্রুত চারদিকে ছড়িয়ে পড়ে। এতে ছাত্রদলের কর্মী পারভেজের বসতভিটা সম্পূর্ণ ভস্মীভূত হয়। একই ঘটনায় পরিবারের অন্তত চারজন দগ্ধ ও আহত হন। স্থানীয়দের তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে ঘরবাড়ি, আসবাবপত্র ও নিত্যপ্রয়োজনীয় মালামাল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

ঘটনার খবর পেয়ে বাংলাদেশ জাতীয় সংসদের সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য এবং আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপি ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর নির্দেশ দেন। তাঁর নির্দেশে শনিবার (৪ জুলাই) সকালে এম.জি. কিবরিয়ার নেতৃত্বে স্থানীয় নেতাকর্মীরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

পরিদর্শনকালে তারা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাৎক্ষণিক মানবিক সহায়তা হিসেবে নগদ অর্থ প্রদান করেন। পাশাপাশি ভবিষ্যতেও প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে বলে আশ্বাস দেন।

স্থানীয় বাসিন্দারা জানান, দুর্ঘটনার পরপরই জনপ্রতিনিধির পক্ষ থেকে দ্রুত সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ায় ক্ষতিগ্রস্ত পরিবারটি মানসিকভাবে সাহস পেয়েছে। তারা এ মানবিক উদ্যোগের জন্য ব্যারিস্টার সাকিলা ফারজানা এমপির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এদিকে, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণ এবং দুর্ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর উদ্যোগ গ্রহণের দাবি জানিয়েছেন এলাকাবাসী। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে গ্যাস সিলিন্ডার ব্যবহারে সচেতনতা বৃদ্ধি ও নিরাপত্তা ব্যবস্থা জোরদারের ওপর গুরুত্বারোপ করেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে সাকিলা ফারজানা এমপি

প্রকাশের তারিখ : ০৪ জুলাই ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ