ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে জামায়াতে ইসলামী

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোবারক আলী তালুকদার বাড়িতে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে হাটহাজারী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলাম। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মো. ইসহাক, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আসলাম মোরশেদ, গড়দুয়ারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. রাশেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

হাটহাজারীতে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ৬ পরিবারের পাশে জামায়াতে ইসলামী

প্রকাশের তারিখ : ০৩ জুলাই ২০২৬

featured Image

চট্টগ্রামের হাটহাজারী উপজেলার গড়দুয়ারা ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের মোবারক আলী তালুকদার বাড়িতে সম্প্রতি ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ছয়টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেছে হাটহাজারী উপজেলা শাখার বাংলাদেশ জামায়াতে ইসলাম। বৃহস্পতিবার (৩ জুলাই) বিকেলে উপজেলা জামায়াতের উদ্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর হাতে এসব ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়। অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে যায় এবং আরও তিনটি ঘর আংশিক ক্ষতিগ্রস্ত হয়। ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন উপজেলা জামায়াতের আমীর অধ্যাপক আবদুল চৌধুরী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সমাজকল্যাণ সম্পাদক মো. ইসহাক, উপজেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি আসলাম মোরশেদ, গড়দুয়ারা ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি ডা. রাশেদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

ত্রাণ বিতরণকালে নেতৃবৃন্দরা ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যদের খোঁজখবর নেন এবং তাদের পাশে থাকার আশ্বাস দেন।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ