প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান।
বৃহস্পতিবার (২ জুলাই) সকাল সাড়ে ১০টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত এ সৌজন্য সাক্ষাতে বাংলাদেশ-ফিলিস্তিনের দীর্ঘদিনের ঐতিহাসিক ও ভ্রাতৃপ্রতিম সম্পর্ক, দ্বিপাক্ষিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আন্তরিক ও ফলপ্রসূ আলোচনা হয়।
সাক্ষাৎকালে হুমায়ুন কবির ফিলিস্তিনের জনগণের প্রতি বাংলাদেশের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, আন্তর্জাতিক অঙ্গনে ন্যায়ভিত্তিক ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে বাংলাদেশ সবসময় গঠনমূলক ভূমিকা পালন করে আসছে।
এ সময় তিনি স্বাধীন ও সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠাসহ ফিলিস্তিনি জনগণের ন্যায্য অধিকার আদায়ের প্রতি বাংলাদেশের দৃঢ় ও নীতিগত সমর্থনের বিষয়টি আবারও তুলে ধরেন।
জবাবে ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ এস. ওয়াই. রমাদান ফিলিস্তিনের প্রতি বাংলাদেশের সরকার ও জনগণের দীর্ঘদিনের অকুণ্ঠ সমর্থনের জন্য আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে দুই দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ভবিষ্যতে আরও জোরদার হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন