তরুণ সমাজকে খেলাধুলার প্রতি আগ্রহী করে তোলা এবং একটি সুস্থ, সবল ও মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্য নিয়ে বান্দরবানের রোয়াংছড়িতে শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করেছে উপজেলা যুবদল।
উপজেলা যুবদলের উদ্যোগে আয়োজিত এ কর্মসূচির আওতায় রোয়াংছড়ি সরকারি উচ্চ বিদ্যালয় ও বেক্ষ্যং জুনিয়র হাইস্কুলের শিক্ষার্থীদের হাতে ফুটবল তুলে দেওয়া হয়। খেলাধুলার পরিবেশ সৃষ্টি, মাঠবিমুখতা দূর করা এবং শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে সহায়তা করাই ছিল এই উদ্যোগের মূল উদ্দেশ্য।
ফুটবল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রোয়াংছড়ি উপজেলা যুবদলের সভাপতি লুপ্রু মং মারমা, সাধারণ সম্পাদক নয়ন্ত সেন এবং যুবদল নেতা মংক্যওয়াই মারমা। এছাড়াও উপজেলা ও স্থানীয় যুবদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
এ সময় যুবদল নেতারা বলেন, বর্তমান সময়ে তরুণদের মাদকাসক্তি, মোবাইল ফোনে অতিরিক্ত আসক্তি এবং বিভিন্ন সামাজিক অবক্ষয় থেকে দূরে রাখতে খেলাধুলার বিকল্প নেই। নিয়মিত খেলাধুলা একজন তরুণকে শৃঙ্খলাবোধ, নেতৃত্বের গুণাবলি ও সুস্থ জীবনধারার দিকে এগিয়ে নেয়। তাই ভবিষ্যৎ প্রজন্মকে মাঠমুখী করতে এ ধরনের উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।
তারা আরও বলেন, বান্দরবান-৩০০ আসনের সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির সদস্য সাচিং প্রু জেরী এমপির দিকনির্দেশনায় এলাকায় একটি সচেতন, সুস্থ ও মাদকমুক্ত যুবসমাজ গড়ে তোলার লক্ষ্যে তারা কাজ করে যাচ্ছেন। সামাজিক উন্নয়ন ও তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে সম্পৃক্ত করতে ভবিষ্যতেও এ ধরনের কর্মসূচি অব্যাহত থাকবে বলেও জানান তারা।
অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীসহ উপস্থিত সবাই উপজেলা যুবদলের এই উদ্যোগের প্রশংসা করেন এবং শিক্ষার্থীদের খেলাধুলার প্রতি উৎসাহিত করতে এমন আয়োজন নিয়মিত করার আহ্বান জানান।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০২ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন