ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ক্যাম্পাসে ইবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে কমিটি

ইবি প্রতিনিধি
ইবি প্রতিনিধি
প্রকাশ : ০১ জুলাই ২০২৬

ক্যাম্পাসে ইবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে কমিটি

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাত ব্যক্তি কর্তৃক আপত্তিকর ও যৌন হয়রানিমূলক ঘটনার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

তিন সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমান এবং সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম ও সদস্য হিসেবে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম রয়েছেন।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ করেন। অভিযোগ পত্রে ভুক্তভোগী লিখেন, ভুক্তভোগী (শিমু) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষের (২০২৪-২৫) একজন শিক্ষার্থী। আজ (১ জুলাই) বেলা ১১ ঘটিকা হতে ১১ টা ১৫ মিনিটের মধ্যে কলা অনুষদের ৫ম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের বাড়িডোরে তার সাথে আপত্তিকর ও যৌন হয়রানির মতো একটি ঘটনা ঘটে। উল্লেখ, উক্ত লোকটিকে সে ইতোপূর্বে দেখেনি। ঘটনাটি তাকে মানসিকভাবে অত্যন্ত বিব্রত ও আতঙ্কিত করেছে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক আলীনূ্র রহমান বলেন, “তিন সদস্যের একটা কমিটি গঠন করে দিয়েছে প্রশাসন। কাল পরশু বিশ্ববিদ্যালয় বন্ধ। শনিবারে বসে দ্রুতগতিতে কাজ করার চেষ্টা করবো।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ঘটনাটি শোনার পরপরই আইনগত ব্যবস্থা নিতে প্রক্টর ও রেজিস্ট্রার অফিসকে বলে দিয়েছি।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ক্যাম্পাসে ইবি ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ, তদন্তে কমিটি

প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

featured Image

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাত ব্যক্তি কর্তৃক আপত্তিকর ও যৌন হয়রানিমূলক ঘটনার অভিযোগের প্রেক্ষিতে তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

আজ বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মনজুরুল হক স্বাক্ষরিত এক অফিস আদেশে এই কমিটি গঠন করা হয়। কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে রিপোর্ট প্রদান করতে বলা হয়েছে।

তিন সদস্যবিশিষ্ট কমিটিতে আহ্বায়ক হিসেবে ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনূর রহমান এবং সদস্য সচিব হিসেবে সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহা. খাইরুল ইসলাম ও সদস্য হিসেবে ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম রয়েছেন।

এর আগে ভুক্তভোগী শিক্ষার্থী প্রক্টর বরাবর অভিযোগ করেন। অভিযোগ পত্রে ভুক্তভোগী লিখেন, ভুক্তভোগী (শিমু) ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ১ম বর্ষের (২০২৪-২৫) একজন শিক্ষার্থী। আজ (১ জুলাই) বেলা ১১ ঘটিকা হতে ১১ টা ১৫ মিনিটের মধ্যে কলা অনুষদের ৫ম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের বাড়িডোরে তার সাথে আপত্তিকর ও যৌন হয়রানির মতো একটি ঘটনা ঘটে। উল্লেখ, উক্ত লোকটিকে সে ইতোপূর্বে দেখেনি। ঘটনাটি তাকে মানসিকভাবে অত্যন্ত বিব্রত ও আতঙ্কিত করেছে।

কমিটির আহ্বায়ক অধ্যাপক আলীনূ্র রহমান বলেন, “তিন সদস্যের একটা কমিটি গঠন করে দিয়েছে প্রশাসন। কাল পরশু বিশ্ববিদ্যালয় বন্ধ। শনিবারে বসে দ্রুতগতিতে কাজ করার চেষ্টা করবো।”

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ কে এম মতিনুর রহমান বলেন, “ঘটনাটি শোনার পরপরই আইনগত ব্যবস্থা নিতে প্রক্টর ও রেজিস্ট্রার অফিসকে বলে দিয়েছি।”

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ