ব্যাংক থেকে ব্যাংকে অর্থ লেনদেনের ক্ষেত্রে নতুন ফি কাঠামো নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক। বুধবার (১ জুলাই) এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
সার্কুলারে বলা হয়েছে, ন্যাশনাল পেমেন্ট সুইচ বাংলাদেশ (এনপিএসবি) এবং কার্ড স্কিমের মাধ্যমে সরকারি অর্থ পরিশোধ ব্যবস্থায় পয়েন্ট অব সেল (পিওএস) ও বাংলা কিউআর কোডভিত্তিক লেনদেনে মার্চেন্ট ডিসকাউন্ট রেট (এমডিআর) সংক্রান্ত নতুন নির্দেশনা দেওয়া হয়েছে।
নির্দেশনা অনুযায়ী, আগের সব ফি, চার্জ ও শর্ত অপরিবর্তিত থাকবে। তবে এনপিএসবির আওতায় শুধু বাংলা কিউআর কোড ব্যবহার করে ব্যাংক হিসাব, ডেবিট ও প্রিপেইড কার্ড, ক্রেডিট কার্ড, মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডারের (পিএসপি) মাধ্যমে মার্চেন্ট পেমেন্টের ক্ষেত্রে অ্যাকোয়ারিং ব্যাংক বা প্রতিষ্ঠান মার্চেন্টের কাছ থেকে সর্বনিম্ন ১ শতাংশ (ভ্যাটসহ) এমডিআর আদায় করতে পারবে।
এ ছাড়া ডিজিটাল লেনদেনকে আরও উৎসাহিত করতে প্রয়োজন হলে অ্যাকোয়ারিং প্রতিষ্ঠানগুলো নিজস্ব উদ্যোগে প্রোমোশনাল ক্যাম্পেইন পরিচালনা করতে পারবে বলেও সার্কুলারে উল্লেখ করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পেমেন্ট সিস্টেমস ডিপার্টমেন্ট (পিএসডি-২)-এর পরিচালক মো. শরাফত উল্লাহ খান স্বাক্ষরিত এ নির্দেশনা অবিলম্বে কার্যকর হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন