রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযান পরিচালনা করে ২৫ পুড়িয়া হেরোইন ও ৩০০ পিস ইয়াবাসহ তিন মাদক কারবারিকে গ্রেফতার করেছে যাত্রাবাড়ী থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো— মো: রনি (৩৮), নুরুল হাকিম (৪০) এবং মো: সিরাজ মিয়া (৫৭)।
যাত্রাবাড়ী থানা সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার (৩০ জুন) রাত আনুমানিক ৯:৩৫ মিনিটে যাত্রাবাড়ী থানার একটি চৌকস টিম মীর হাজীবাগ মদিনা মেডিকেলের সামনে অভিযান চালায়। এ সময় ২৫ পুড়িয়া হেরোইনসহ মাদক কারবারি রনিকে হাতেনাতে গ্রেফতার করা হয়।
একই দিনে যাত্রাবাড়ী থানার অপর একটি টিম মাতুয়াইল মেডিকেল যাত্রী ছাউনির সামনে পৃথক আরেকটি অভিযান পরিচালনা করে। সেই অভিযান থেকে ৩০০ পিস ইয়াবাসহ নুরুল হাকিম ও সিরাজ মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয় পুলিশ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে। আজ বুধবার তাদের সংশ্লিষ্ট বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকের বিরুদ্ধে পুলিশের এই কঠোর অভিযান অব্যাহত থাকবে বলেও থানা সূত্রে জানানো হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০১ জুলাই ২০২৬

আপনার মতামত লিখুন