ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশ : ২৯ জুন ২০২৬

বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ঘরের  ছাদে পড়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মোহাম্মদ আলী ভুরকী গ্রামে গ্রামের সিদ্দিক আলীর বড় ছেলে। লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে কাঁঠাল পাড়তে গাছে ওঠেন মোহাম্মদ আলী। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে গাছ থেকে ঘরের পাকা ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন । পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, মোহাম্মদ আলী আমার অত্যন্ত আদরের নাতি ছিল। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এদিকে, দুই ছেলের মধ্যে বড় ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মোহাম্মদ আলীর বাবা-মা। পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। পুরো ভুরকী গ্রামে বিরাজ করছে শোকের আবহ।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে পড়ে যুবকের মৃত্যু

প্রকাশের তারিখ : ২৯ জুন ২০২৬

featured Image

সিলেটের বিশ্বনাথে কাঁঠাল গাছ থেকে ঘরের  ছাদে পড়ে মোহাম্মদ আলী (২৫) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোববার (২৮ জুন) দুপুরে উপজেলার লামাকাজী ইউনিয়নের ভুরকী গ্রামে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত মোহাম্মদ আলী ভুরকী গ্রামে গ্রামের সিদ্দিক আলীর বড় ছেলে। লামাকাজী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, রোববার দুপুরে কাঁঠাল পাড়তে গাছে ওঠেন মোহাম্মদ আলী। এ সময় হঠাৎ ভারসাম্য হারিয়ে গাছ থেকে ঘরের পাকা ছাদের ওপর পড়ে গুরুতর আহত হন । পরে আশঙ্কাজনক অবস্থায় পরিবারের সদস্যরা তাঁকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে সন্ধ্যার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মর্মান্তিক মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া বলেন, মোহাম্মদ আলী আমার অত্যন্ত আদরের নাতি ছিল। আমি তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

এদিকে, দুই ছেলের মধ্যে বড় ছেলেকে হারিয়ে শোকে ভেঙে পড়েছেন মোহাম্মদ আলীর বাবা-মা। পরিবারের অন্যান্য সদস্য ও স্বজনদের মাঝেও নেমে এসেছে শোকের ছায়া। পুরো ভুরকী গ্রামে বিরাজ করছে শোকের আবহ।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ