ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বাহরাইনে ড্রোন হামলা, ইরানের বিরুদ্ধে ক্ষোভ

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৭ জুন ২০২৬

বাহরাইনে ড্রোন হামলা, ইরানের বিরুদ্ধে ক্ষোভ
ছবি: সংগৃহীত

গত সপ্তাহে স্বাক্ষরিত অন্তর্বর্তীকালীন যুদ্ধবিরতি চুক্তির মাত্র এক সপ্তাহের মাথায় আবারও উত্তপ্ত হয়ে উঠেছে পারস্য উপসাগরীয় অঞ্চল। শনিবার (২৭ জুন) ইরান দাবি করেছে, তাদের দক্ষিণ উপকূলে যুক্তরাষ্ট্রের বিমান হামলার জবাবে মধ্যপ্রাচ্যে মার্কিন বাহিনীর সঙ্গে সম্পৃক্ত একাধিক লক্ষ্যবস্তুতে সফল হামলা চালিয়েছে।

অন্যদিকে, মার্কিন পঞ্চম নৌবহরের সদর দপ্তর থাকা বাহরাইন তাদের ভূখণ্ডে ইরানের ড্রোন হামলার তীব্র নিন্দা জানিয়েছে। দেশটি একে সার্বভৌমত্বের চরম লঙ্ঘন এবং আঞ্চলিক নিরাপত্তার জন্য গুরুতর হুমকি বলে উল্লেখ করেছে।

চার মাস ধরে চলা সংঘাতের অবসান ঘটাতে স্বাক্ষরিত যুদ্ধবিরতি চুক্তির পর মাত্র এক সপ্তাহ পেরোতেই দুই পক্ষ একে অপরের বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দক্ষিণাঞ্চলের সিরিক বন্দর নগরীর একটি যোগাযোগ টাওয়ারে যুক্তরাষ্ট্রের 'বর্বর' বিমান হামলার জবাব হিসেবেই এই 'আত্মরক্ষামূলক' পদক্ষেপ নেওয়া হয়েছে। তবে হামলার সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুর নাম প্রকাশ করা হয়নি।

এর আগে শুক্রবার (২৬ জুন) মার্কিন সামরিক বাহিনী দাবি করে, হরমুজ প্রণালিতে একটি বাণিজ্যিক মালবাহী জাহাজে ইরানি ড্রোন হামলার প্রতিক্রিয়ায় তারা ওই বিমান হামলা চালায়।

এদিকে বাহরাইন সরকার বলেছে, আঞ্চলিক ও আন্তর্জাতিক শান্তি প্রচেষ্টাকে উপেক্ষা করে ইরানের ধারাবাহিক হামলা জাতিসংঘের নিরাপত্তা পরিষদের প্রস্তাব এবং ১৭ জুনের ইসলামাবাদ সমঝোতা স্মারকের স্পষ্ট লঙ্ঘন। দেশটি নিজেদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব পদক্ষেপ নেওয়ার অধিকার সংরক্ষণের কথাও জানিয়েছে।

এই উত্তেজনার মধ্যেই ইসরাইল ও লেবাননের মধ্যে ইরান-সমর্থিত হিজবুল্লাহকে কেন্দ্র করে একটি শান্তি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। চুক্তিতে হিজবুল্লাহর নিরস্ত্রীকরণ এবং লেবানন থেকে ইসরাইলি সেনা প্রত্যাহারের কথা থাকলেও, হিজবুল্লাহ এতে সহযোগিতা করতে অস্বীকৃতি জানিয়েছে।

অন্যদিকে, হরমুজ প্রণালিতে নিজেদের কর্তৃত্ব পুনর্ব্যক্ত করে ইরান জানিয়েছে, অন্তর্বর্তীকালীন চুক্তি অনুযায়ী এই গুরুত্বপূর্ণ নৌপথে জাহাজ চলাচলের পূর্ণ নিয়ন্ত্রণ তাদের হাতে থাকবে। তেহরানের নির্ধারিত রুট অমান্য করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও সতর্ক করেছে দেশটি।

এর জবাবে মার্কিন সেন্ট্রাল কমান্ড বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। একই সঙ্গে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স এক্সে দেওয়া এক বার্তায় বলেন, যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতি মেনে চলছে। তবে যেকোনো সহিংসতার জবাব কঠোরভাবেই দেওয়া হবে।

নতুন করে উত্তেজনা শুরুর ঠিক আগে শুক্রবার আন্তর্জাতিক বাজারে তেলের দাম প্রায় ৩ শতাংশ কমেছিল। দীর্ঘ চার মাস বন্ধ থাকার পর সৌদি আরামকো রাস তানুবা টার্মিনাল থেকে পুনরায় তেল সরবরাহ শুরু করায় বাজারে ইতিবাচক প্রভাব পড়েছিল।

এদিকে উপসাগরীয় দেশগুলো সফর শেষে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও হরমুজ প্রণালিতে কোনো ধরনের টোল বা নিয়ন্ত্রণ ছাড়াই অবাধ ও শর্তহীন নৌযান চলাচলের আহ্বান জানিয়েছেন।

তবে ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবর বেলায়েতি ওয়াশিংটনের মিত্র উপসাগরীয় দেশগুলোকে সতর্ক করে বলেছেন, এই অঞ্চলে তাদের টিকে থাকা তেহরানের সহনশীলতার ওপর নির্ভর করছে।

সূত্র: রয়টার্স।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বাহরাইনে ড্রোন হামলা, ইরানের বিরুদ্ধে ক্ষোভ

প্রকাশের তারিখ : ২৭ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ