বগুড়ার আদমদীঘি থানায় কর্মরত পুলিশ কনস্টেবল মো. রানা মাসুদের ১৬ বছর বয়সী মেয়ে মোছা. তাছনিয়া রানা তামান্নাকে উদ্ধার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, গত ১ মে ২০২৬ তারিখে তাছনিয়া রানা তামান্নাকে প্রেমের সম্পর্কের সূত্র ধরে জয়পুরহাট জেলার বাসিন্দা মো. শহিদ হোসেন (২০) ফুসলিয়ে নিয়ে যায় বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় তামান্নার বাবা কনস্টেবল মো. রানা মাসুদ বাদী হয়ে শহিদ হোসেন, তার বাবা-মা এবং ভগ্নিপতি রেজাউল করিমসহ ৬ জনের বিরুদ্ধে আদমদীঘি থানায় মামলা দায়ের করেন। মামলাটি ৭ মে ২০২৬ তারিখে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ৭/৩০ ধারায় রুজু করা হয়।
মামলা দায়েরের পর অভিযুক্তরা ভিকটিমকে নিয়ে আত্মগোপনে চলে যায়। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ব্যাপক আলোচনা ও প্রচার হয়। পরবর্তীতে মামলার তদন্তভার জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
তদন্তভার গ্রহণের পর ডিবি পুলিশ ভিকটিম উদ্ধারে এবং অভিযুক্তদের গ্রেফতারে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা শুরু করে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার (২৩ জুন) ভোর ৪টার দিকে বগুড়া জেলা ডিবির একটি দল জয়পুরহাট জেলার পাঁচবিবি থানা এলাকায় অভিযান চালিয়ে তাছনিয়া রানা তামান্নাকে উদ্ধার করে। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৫ জুন ২০২৬

আপনার মতামত লিখুন