ওসমানীনগরে যুক্তরাজ্যভিত্তিক স্বেচ্ছাসেবী সংগঠন আলী চ্যারিটি ফাউন্ডেশনের ট্রাস্টি এবং ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের আজীবন দাতা সদস্য হাজেরা আলী পান্না ও তাঁর সহোদর দিলন মিয়াকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে ওসমানীনগর প্রেসক্লাব কার্যালয়ে ওসমানীনগর প্রেসক্লাব ও ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের যৌথ উদ্যোগে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সংবর্ধিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজেরা আলী পান্না ও দিলন মিয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান গয়াছ মিয়া।
ওসমানীনগর প্রেসক্লাবের সভাপতি শরিফ আহমদের সভাপতিত্বে এবং সহ-সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমানের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের সভাপতি শেখ ফয়ছল আহমদ, সাধারণ সম্পাদক মলয় চক্রবর্তী, ওসমানীনগর প্রেসক্লাবের সহ-সভাপতি রনিক পাল, কোষাধ্যক্ষ ইব্রাহিম খান ইমন, সাংস্কৃতিক সম্পাদক সুবল চন্দ্র দাস, সদস্য শাহাব উদ্দিন শাহিন, আব্দুর রকিব আনু, মাছুম আহমদ, জুয়েল মিয়া, ওসমানীনগর উপজেলা অনলাইন প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ফজলু মিয়া এবং মানবাধিকার কর্মী পারভেজ মিয়া।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আখলু মিয়া, রাজন আহমদ, নয়ন মিয়াসহ বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।
বক্তারা তাঁদের বক্তব্যে আলী চ্যারিটি ফাউন্ডেশনের মানবিক কার্যক্রমের ভূয়সী প্রশংসা করেন। তারা বলেন, ফাউন্ডেশনটি দীর্ঘদিন ধরে দেশের দরিদ্র ও অসহায় মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। শিক্ষা, চিকিৎসা, বিবাহসহ বিভিন্ন সামাজিক ও মানবিক খাতে সহযোগিতা প্রদান করে সংগঠনটি মানুষের আস্থা অর্জন করেছে।
বক্তারা আরও বলেন, প্রবাসে অবস্থান করেও হাজেরা আলী পান্না ও দিলন মিয়া দেশের মানুষের কল্যাণে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা সমাজের জন্য অনুকরণীয় দৃষ্টান্ত। তাঁদের এ মহৎ উদ্যোগকে স্বাগত জানিয়ে উপস্থিত বক্তারা তাঁদের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং মানবসেবামূলক কার্যক্রমের ধারাবাহিক সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন উমরপুর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মো. জুনাব আলী। অনুষ্ঠান শেষে সংবর্ধিত অতিথিদের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেওয়া হয়।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন