ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ ৩ মাস বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০৪ মার্চ ২০২৬

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ ৩ মাস বাড়ল
চিত্র : সংগৃহীত

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত সরকার প্রবাসীদের জন্য স্বস্তিদায়ক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান ব্যতিক্রমী অবস্থা বিবেচনায় কুয়েতের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস এবং কুয়েতে থাকা ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে এক মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে সেবাগ্রহীতাদের আবাসিক বিভাগগুলোতে (রেসিডেন্সি অ্যাফেয়ার্স) সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া নির্ধারিত ফি এবং এ কারণে সৃষ্ট সম্ভাব্য জরিমানাও সম্পূর্ণভাবে মওকুফ করা হয়েছে।

অন্যদিকে, যারা ছুটিতে বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তিন মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হবে এবং কোনো ধরনের ফি ছাড়াই এটি নবায়ন হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কুয়েতের বাইরে থাকা প্রবাসীদের ভিসার মেয়াদ ৩ মাস বাড়ল

প্রকাশের তারিখ : ০৪ মার্চ ২০২৬

featured Image

ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার চলমান সংঘাতের ফলে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষাপটে কুয়েত সরকার প্রবাসীদের জন্য স্বস্তিদায়ক সিদ্ধান্ত নিয়েছে। বর্তমান ব্যতিক্রমী অবস্থা বিবেচনায় কুয়েতের বাইরে অবস্থানরত প্রবাসীদের ভিসার মেয়াদ অতিরিক্ত তিন মাস এবং কুয়েতে থাকা ভিজিট ভিসাধারীদের মেয়াদ এক মাস বাড়ানো হয়েছে।

বুধবার (৪ মার্চ) কুয়েতের সংশ্লিষ্ট মন্ত্রণালয় এক বিবৃতিতে এ সিদ্ধান্তের কথা জানায়।

বিবৃতিতে বলা হয়, বর্তমান পরিস্থিতিতে মেয়াদোত্তীর্ণ বা মেয়াদোত্তীর্ণ হতে যাওয়া সব ধরনের ভিজিট এন্ট্রি ভিসার মেয়াদ গত ২৮ ফেব্রুয়ারি ২০২৬ থেকে কার্যকর করে এক মাসের জন্য বৃদ্ধি করা হয়েছে। পুরো প্রক্রিয়াটি ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সম্পন্ন হবে। ফলে সেবাগ্রহীতাদের আবাসিক বিভাগগুলোতে (রেসিডেন্সি অ্যাফেয়ার্স) সশরীরে উপস্থিত হওয়ার প্রয়োজন নেই। এ ছাড়া নির্ধারিত ফি এবং এ কারণে সৃষ্ট সম্ভাব্য জরিমানাও সম্পূর্ণভাবে মওকুফ করা হয়েছে।

অন্যদিকে, যারা ছুটিতে বর্তমানে কুয়েতের বাইরে অবস্থান করছেন এবং যাদের ভিসার মেয়াদ ইতোমধ্যে শেষ হয়েছে বা হওয়ার পথে, তাদের ভিসার মেয়াদ তিন মাস বাড়ানো হয়েছে। ইলেকট্রনিক সিস্টেমের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে তিন মাসের অনুপস্থিতির অনুমতি দেওয়া হবে এবং কোনো ধরনের ফি ছাড়াই এটি নবায়ন হবে।

মন্ত্রণালয় আরও জানিয়েছে, আঞ্চলিক পরিস্থিতির পরিবর্তনের ওপর নির্ভর করে প্রয়োজনে এই সময়সীমা আরও বাড়ানো হতে পারে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ