ঢাকা    বুধবার, ২৯ এপ্রিল ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

আন্তর্জাতিক ডেস্ক :
আন্তর্জাতিক ডেস্ক :
প্রকাশ : ০১ মার্চ ২০২৬

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে ইরানের ড্রোন হামলায় আহত চার বাংলাদেশি নাগরিকের নাম ও পরিচয় নিশ্চিত হওয়া গেছে। রবিবার (১ মার্চ) প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীন ওয়েজ আর্নার্স কল্যাণ বোর্ডের মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টের মাধ্যমে এই তথ্য জানিয়েছেন।

আহতদের শারীরিক অবস্থা সম্পর্কে জানা গেছে যে, তাদের মধ্যে একজন গুরুতরভাবে হাঁটুতে আঘাত পেয়েছেন। বাকি তিনজন বিস্ফোরণের ফলে উড়ে আসা কাচের টুকরোর আঘাতে শরীরের বিভিন্ন স্থানে জখম হয়েছেন। বর্তমানে তারা স্থানীয় চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

মহাপরিচালক গোলাম সরওয়ার ভুঁইয়া তার পোস্টে আহতদের সর্বশেষ বিস্তারিত তথ্য তুলে ধরে জানান, হাঁটুতে আঘাতপ্রাপ্ত বাংলাদেশি শ্রমিকের নাম আমিনুল ইসলাম। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলার দৌলতপুর গ্রামের বাসিন্দা। বিস্ফোরণের তীব্রতায় কাচের টুকরোয় শরীরের বিভিন্ন অংশে আঘাত পাওয়া অন্য তিনজনের পরিচয়ও তিনি নিশ্চিত করেছেন। তারা হলেন—পাবনা জেলার সাঁথিয়া উপজেলার ভুলবাড়িয়া গ্রামের রাকিবুল ইসলাম, নোয়াখালী জেলার বেগমগঞ্জ উপজেলার লতিফপুর গ্রামের মাসুদুর রহমান এবং কুমিল্লা জেলার হোমনা উপজেলার পাথালিয়া কান্দি গ্রামের বাসিন্দা দুলাল মিয়া।

কুয়েতে অবস্থিত বাংলাদেশ দূতাবাস আহতদের চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজখবর রাখছে বলে জানা গেছে। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের পক্ষ থেকে সংশ্লিষ্ট পরিবারগুলোকে আশ্বস্ত করা হয়েছে যে, আহত রেমিট্যান্স যোদ্ধাদের প্রয়োজনীয় সব ধরনের সহায়তা প্রদান করা হবে। উল্লেখ্য, মধ্যপ্রাচ্যের চলমান উত্তজনা ও পাল্টাপাল্টি হামলার জেরে কুয়েত বিমানবন্দরে এই ড্রোন হামলার ঘটনা ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কুয়েতে ড্রোন হামলায় আহত ৪ বাংলাদেশির পরিচয় মিলেছে

প্রকাশের তারিখ : ০১ মার্চ ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০২৪১০৯১৭৩০
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: 01711-070054

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ