ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ২০ হাজার ৭৪০ পুরোনো মামলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬

মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ২০ হাজার ৭৪০ পুরোনো মামলা
ছবি: সংগৃহীত

আদালতে মামলার জট হ্রাস এবং বিচারপ্রার্থীদের দ্রুত ন্যায়বিচার নিশ্চিত করতে নেওয়া বিশেষ উদ্যোগের ফলে হাইকোর্ট বিভাগে মাত্র চার কার্যদিবসে ২০ হাজার ৭৪০টি পুরোনো মামলা নিষ্পত্তির নজির তৈরি হয়েছে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম জানিয়েছেন, প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর নির্দেশনায় গত ৭ মে থেকে প্রতি সপ্তাহে নির্দিষ্ট একদিন পুরোনো ক্রিমিনাল মিস ও রিট মামলা নিষ্পত্তির বিশেষ কার্যক্রম শুরু হয়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা মামলাগুলো দ্রুত নিষ্পত্তির মাধ্যমে মামলাজট কমানো এবং বিচার ব্যবস্থাকে আরও গতিশীল করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

তথ্য অনুযায়ী, ৭ মে হাইকোর্টের ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ২৪৭টি এবং রিট মোশন বেঞ্চে ১ হাজার ৭৬৫টি পুরোনো মামলা নিষ্পত্তি হয়।

এরপর ১৪ মে ক্রিমিনাল মোশন বেঞ্চে ৩ হাজার ৮৪২টি এবং রিট মোশন বেঞ্চে ৩ হাজার ২৬২টি মামলা নিষ্পত্তি করা হয়।

১১ জুন হাইকোর্ট বিভাগের ১৪টি ক্রিমিনাল মোশন বেঞ্চে মোট ৬ হাজার ১৯৯টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা নিষ্পত্তি হয়।

সবশেষ ১৮ জুন ক্রিমিনাল মোশন বেঞ্চগুলোতে ১ হাজার ৮৮৪টি এবং রিট মোশন বেঞ্চগুলোতে ৫৪১টি পুরোনো মামলা নিষ্পত্তি করা হয়।

সুপ্রিম কোর্টের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত চার কার্যদিবসে মোট ১৫ হাজার ১৭২টি পুরোনো ক্রিমিনাল মিস মামলা এবং ৫ হাজার ৫৬৮টি পুরোনো রিট মামলা নিষ্পত্তি হয়েছে। সব মিলিয়ে নিষ্পত্তিকৃত মামলার সংখ্যা দাঁড়িয়েছে ২০ হাজার ৭৪০।

এ বিষয়ে অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল বলেন, পুরোনো মামলা নিষ্পত্তিতে প্রধান বিচারপতির নেওয়া পদক্ষেপ প্রশংসার দাবিদার। এই কার্যক্রম ধারাবাহিকভাবে চললে মামলাজট নিরসনে আরও ইতিবাচক ফল আসবে বলে তিনি আশা প্রকাশ করেন।

তিনি জানান, মামলা জট কমাতে অ্যাটর্নি জেনারেলের কার্যালয় সুপ্রিম কোর্টের সঙ্গে সমন্বিতভাবে কাজ করছে। ইতোমধ্যে দ্রুত নিষ্পত্তির জন্য ১ হাজার ৪০০ মামলার একটি তালিকাও প্রধান বিচারপতির কাছে দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মাত্র চার কার্যদিবসে হাইকোর্টে নিষ্পত্তি ২০ হাজার ৭৪০ পুরোনো মামলা

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ