ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গাজীপুরে ‘আলফা-লিমা’ অভিযান, এক রাতে গ্রেফতার ১২

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬

গাজীপুরে ‘আলফা-লিমা’ অভিযান, এক রাতে গ্রেফতার ১২
ছবি: সংগৃহীত

গাজীপুরে সন্ত্রাসী কর্মকাণ্ড, নাশকতার পরিকল্পনা প্রতিরোধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পরিচালিত বিশেষ অভিযানে ১২ জনকে গ্রেফতার করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপি)।

মঙ্গলবার রাত থেকে বুধবার সকাল ৮টা পর্যন্ত মহানগরের বিভিন্ন এলাকায় একযোগে পরিচালিত ‘আলফা-লিমা’ অভিযানে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের মধ্যে গাজীপুর সদর মেট্রো থানার কার্যক্রম নিষিদ্ধ বঙ্গবন্ধু সৈনিক লীগের যুগ্ম আহ্বায়ক মো. ইব্রাহিমও রয়েছেন।

জিএমপি সূত্র জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে পরিচালিত এ অভিযানের মূল লক্ষ্য ছিল নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিরোধ, জননিরাপত্তা নিশ্চিত করা এবং বিভিন্ন মামলার আসামিদের আইনের আওতায় আনা।

পুলিশের তথ্য অনুযায়ী, সদর থানা এলাকা থেকে একজন, কোনাবাড়ী থানা থেকে একজন, কাশিমপুর থানা থেকে একজন, গাছা থানা থেকে চারজন এবং টঙ্গী পূর্ব থানা থেকে পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তবে একই সময়ে বাসন, পূবাইল ও টঙ্গী পশ্চিম থানায় কাউকে গ্রেফতার করা হয়নি। এছাড়া ডিবি উত্তর ও ডিবি দক্ষিণ বিভাগেও কোনো গ্রেফতারের তথ্য পাওয়া যায়নি।

জিএমপি জানিয়েছে, গ্রেফতার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট মামলায় প্রয়োজনীয় আইনি কার্যক্রম চলমান রয়েছে। পাশাপাশি মামলার অন্যান্য আসামি এবং নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।

এ বিষয়ে জিএমপি কমিশনার মোহাম্মদ ইসরাইল হাওলাদার বলেন, জননিরাপত্তা নিশ্চিত করতে মহানগর পুলিশ সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি বিঘ্নিত করার যে কোনো অপচেষ্টার বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গাজীপুরে ‘আলফা-লিমা’ অভিযান, এক রাতে গ্রেফতার ১২

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ