ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত: ডা. শাফী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৪ জুন ২০২৬

সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত: ডা. শাফী
ছবি: সংগৃহীত

দেশের জেলা ও উপজেলা পর্যায়ের প্রায় ৬০০ হাসপাতালের বাথরুম, টয়লেট ও অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব সাংবাদিকদের হাতে দেওয়ার প্রস্তাব দিয়ে আলোচনার জন্ম দিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের হাসপাতাল শাখার উপ-পরিচালক ডা. সৈয়দ আবু আহাম্মদ শাফী।

বুধবার (২৪ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক স্ট্যাটাসে তিনি এ মন্তব্য করেন। পরে সমালোচনার মুখে স্ট্যাটাসটি নিজের আইডি থেকে সরিয়ে নেন।

স্ট্যাটাসে ডা. শাফী লিখেছিলেন, আন্তঃমন্ত্রণালয় পর্যায়ে আলোচনা করে তথ্য মন্ত্রণালয় ও তাদের অধীনস্থ সাংবাদিকদের দেশের ৬০০ জেলা ও উপজেলা হাসপাতালের বাথরুম, টয়লেট এবং হাসপাতাল ভবনের অভ্যন্তরীণ পরিষ্কার-পরিচ্ছন্নতার দায়িত্ব অন্তত এক অর্থবছরের জন্য দেওয়া যেতে পারে।

তিনি আরও উল্লেখ করেন, যদি তারা এ দায়িত্ব সফলভাবে পালন করতে পারেন, তাহলে স্থায়ীভাবেও দায়িত্ব দেওয়া যেতে পারে। রাষ্ট্রের কল্যাণে যে ভালো কাজ করতে পারবে, দায়িত্ব তার হাতেই থাকা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

বিষয়টি নিয়ে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে ডা. শাফী বলেন, হাসপাতালগুলোর বাথরুম ও টয়লেটের বর্তমান অবস্থা নিয়ে কোথাও যথাযথ আলোচনা হচ্ছে না। তিনি দাবি করেন, সমস্যার দায় শুধু স্বাস্থ্য বিভাগের নয়, তবে সব দায় স্বাস্থ্য বিভাগের ওপরই চাপানো হচ্ছে।

সাংবাদিকদের দায়িত্ব নিয়ে করা মন্তব্যের ব্যাখ্যায় তিনি বলেন, ‘আমরা যেহেতু পারছি না, তাই বিকল্প কোনো আলোচনার জায়গা তৈরি হতে পারে কি না, সেটাই বলতে চেয়েছি।’

অব্যবস্থাপনার দায় সাংবাদিকদের ওপর বর্তায় কি না, এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, হাসপাতালের অবকাঠামো ও জনবলসংক্রান্ত নানা সীমাবদ্ধতা রয়েছে। কিন্তু সংবাদ পরিবেশনে প্রায়ই পুরো চিত্র তুলে ধরা হয় না। এরপর তিনি ফোনালাপ শেষ করেন।

এদিকে সরকারি দায়িত্বে থেকে এমন মন্তব্য করা কতটা গ্রহণযোগ্য, সে বিষয়ে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জাহিদ রায়হান বলেন, সরকারি পদে থেকে এ ধরনের মন্তব্য করার সুযোগ নেই। বিষয়টি যাচাই করে অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সাংবাদিকদের বাথরুম পরিষ্কারের দায়িত্ব দেওয়া উচিত: ডা. শাফী

প্রকাশের তারিখ : ২৪ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ