ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২৩ জুন ২০২৬

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু
ছবি: সংগৃহীত

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, দেশটিকে এখনই বিদেশি সহায়তার ওপর নির্ভরতা কমিয়ে একটি শক্তিশালী ও স্বাধীন অস্ত্র ব্যবস্থা গড়ে তুলতে হবে।

মঙ্গলবার (২৩ জুন) অধিকৃত পশ্চিম তীরের গুশ এতজিওন বসতি ব্লকে রিজার্ভ কমব্যাট অফিসারদের একটি কোর্সে অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন। নেতানিয়াহু বলেন, যুক্তরাষ্ট্রের কাছ থেকে পাওয়া সমর্থনের জন্য ইসরায়েল কৃতজ্ঞ, তবে ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে নিজেদের সক্ষমতা আরও জোরদার করা জরুরি।

তিনি বলেন, সামরিক শক্তি, প্রযুক্তিগত উন্নয়ন, আধুনিক অস্ত্র ব্যবস্থা এবং দক্ষ কমান্ডার তৈরির মাধ্যমেই ইসরায়েলের দীর্ঘমেয়াদি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব।

এই বক্তব্য এমন সময় এলো, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি সমঝোতা স্মারক এবং লেবানন ফ্রন্টে যুদ্ধ পরিস্থিতি নিয়ে ইসরায়েলের অভ্যন্তরে রাজনৈতিক টানাপোড়েন চলছে। এর আগে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ইসরায়েলি সরকারের কিছু অবস্থানের সমালোচনা করেছিলেন। তিনি বলেন, ইসরায়েলের নিরাপত্তায় ব্যবহৃত অস্ত্রের বড় অংশই যুক্তরাষ্ট্রে তৈরি, তাই মিত্র দেশের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে দায়িত্বশীল হওয়া উচিত।

তিনি আরও উল্লেখ করেন, ইসরায়েলের নিরাপত্তায় ব্যবহৃত রক্ষণাত্মক অস্ত্রের বড় অংশই মার্কিন অর্থ ও প্রযুক্তিনির্ভর।

অন্যদিকে, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি পাকিস্তানের মধ্যস্থতায় একটি ১৪ দফার সমঝোতার কথা ঘোষণা করা হয়, যেখানে লেবাননসহ বিভিন্ন ফ্রন্টে যুদ্ধবিরতি, হরমুজ প্রণালি পুনরায় চালু এবং কিছু নিষেধাজ্ঞা শিথিলের বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। ওই প্রক্রিয়ায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প-এর স্বাক্ষরের কথাও উল্লেখ করা হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

মার্কিন নির্ভরতা থেকে ‘মুক্ত’ হতে চান নেতানিয়াহু

প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ