মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান তাদের পারমাণবিক কর্মসূচির ওপর সর্বোচ্চ পর্যায়ের আন্তর্জাতিক পরিদর্শনের সুযোগ দিতে সম্পূর্ণরূপে সম্মত হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ইরান এ শর্তে রাজি না হলে তাদের সঙ্গে কোনো ধরনের আলোচনা বা সমঝোতা এগিয়ে নেওয়া হতো না।
ট্রাম্প আরও জানান, ইরানের পক্ষ থেকে কয়েকটি গুরুত্বপূর্ণ বিষয়ে ছাড় দেওয়ার সিদ্ধান্তের পর তিনি হরমুজ প্রণালি উন্মুক্ত রাখার বিষয়ে সম্মতি দিয়েছেন। তবে তিনি সতর্ক করে বলেন, বর্তমানে হরমুজ প্রণালিতে পুনরায় অবরোধ আরোপের সম্ভাবনা খুবই কম হলেও প্রয়োজন দেখা দিলে পরিস্থিতি মোকাবিলায় মার্কিন যুদ্ধজাহাজগুলো প্রস্তুত অবস্থায় মোতায়েন রয়েছে।
ইরানের অবরুদ্ধ তহবিল অবমুক্ত করা এবং নিষেধাজ্ঞা শিথিল করার প্রসঙ্গেও মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট। তার দাবি, ইরানের জন্য অনুমোদিত অর্থ ও তহবিল যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণাধীন বিশেষ এসক্রো অ্যাকাউন্টে রাখা হবে। এসব অর্থ শুধুমাত্র খাদ্য ও চিকিৎসাসামগ্রী কেনার কাজে ব্যবহার করা যাবে।
ট্রাম্পের ভাষ্য অনুযায়ী, ওই তহবিল দিয়ে যুক্তরাষ্ট্রের কৃষকদের উৎপাদিত ভুট্টা, গম ও সয়াবিনসহ বিভিন্ন কৃষিপণ্য কেনার বাধ্যবাধকতা থাকবে। এর মাধ্যমে মানবিক প্রয়োজন মেটানোর পাশাপাশি মার্কিন কৃষিখাতও উপকৃত হবে বলে তিনি উল্লেখ করেন।
সূত্র: আল-জাজিরা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২৩ জুন ২০২৬

আপনার মতামত লিখুন