ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ইরানের তেল নিষেধাজ্ঞায় ছাড় যুক্তরাষ্ট্রে

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২২ জুন ২০২৬

ইরানের তেল নিষেধাজ্ঞায় ছাড় যুক্তরাষ্ট্রে
ছবি: সংগৃহীত

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি জানিয়েছেন, ইরানের তেলের ওপর থাকা মার্কিন নিষেধাজ্ঞা আংশিকভাবে শিথিল করা হয়েছে। পাশাপাশি বিদেশে আটকে থাকা তেহরানের বিপুল পরিমাণ বাজেয়াপ্ত সম্পদের একটি অংশও মুক্ত করার সিদ্ধান্ত হয়েছে।

রোববার (২১ জুন) সুইজারল্যান্ডের স্টান্সস্ট্যাডের কাছে লুসার্ন হ্রদের তীরে অবস্থিত বুর্গেনস্টক রিসোর্টে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উচ্চ পর্যায়ের বৈঠক শেষে তিনি এ তথ্য জানান।

আরাঘচি বলেন, ইরানের জন্য একটি বড় পুনর্গঠন ও উন্নয়ন পরিকল্পনা নেওয়া হচ্ছে। তবে বাজেয়াপ্ত সম্পদের পরিমাণ বা পরিকল্পনার বিস্তারিত এখনো প্রকাশ করা হয়নি। এ বিষয়ে এখনো কোনো মন্তব্য দেয়নি হোয়াইট হাউস।

এর আগে আধা-সরকারি ফারস নিউজ এজেন্সির প্রতিবেদনে বলা হয়, ইরানের প্রতিনিধি দলের অর্থনৈতিক বিশেষজ্ঞ হোসেইন গোরবানজাদেহ জানিয়েছেন, ইরানের তেল ও তেলজাত পণ্যের ওপর মার্কিন নিষেধাজ্ঞায় সাময়িক ছাড় দেওয়ার একটি খসড়া চুক্তি প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে।

এদিকে আরাঘচি তার এক্স হ্যান্ডেলে দেওয়া পোস্টে জানান, পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় লেবানন যুদ্ধ অবসানের বিষয়ে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। তিনি বলেন, সামনে এখন মূল পরীক্ষা হবে ‘ডি-কনফ্লিকশন সেল’ বা সংঘাত নিরসন সেল বাস্তবায়ন।

মধ্যস্থতাকারী দেশ কাতার ও পাকিস্তান এক যৌথ বিবৃতিতে জানায়, যুক্তরাষ্ট্র ও ইরান এই সেল গঠনে সম্মত হয়েছে, যা লেবাননে সামরিক অভিযান বন্ধে ভূমিকা রাখবে। বিবৃতিতে আলোচনাকে ইতিবাচক ও গঠনমূলক বলা হয়েছে এবং উল্লেখ করা হয়েছে, এখানে কিছু আশাব্যঞ্জক অগ্রগতিও হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, একটি উচ্চ পর্যায়ের সমন্বয় কমিটি গঠন করা হবে, যা মধ্যস্থতার তদারকি করবে এবং প্রধান আলোচকরা নিয়মিতভাবে রিপোর্ট দেবেন। পারমাণবিক ইস্যু, নিষেধাজ্ঞা ও সমঝোতা বাস্তবায়ন পর্যবেক্ষণের জন্য একটি মনিটরিং ও বিরোধ নিষ্পত্তি গ্রুপও গঠনের সিদ্ধান্ত হয়েছে।

সবশেষে জানানো হয়, আগামী ৬০ দিনের মধ্যে চূড়ান্ত চুক্তির রূপরেখায় পৌঁছানোর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এ সময় সুইজারল্যান্ডে বাকি অমীমাংসিত বিষয়গুলো নিয়ে কারিগরি আলোচনা চলবে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ইরানের তেল নিষেধাজ্ঞায় ছাড় যুক্তরাষ্ট্রে

প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ