মাদারীপুরের রাজৈরে ট্রাক উলটে চাপা পড়ে এক চালকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
রোববার (২১ জুন) রাত সাড়ে ১০টার দিকে ঢাকা–বরিশাল মহাসড়কের রাজৈর উপজেলার টেকেরহাট বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত ট্রাকচালক আবুল হোসেন মন্ডল (৫০) নওগাঁ জেলার সাফার এলাকার জফির উদ্দিন মন্ডলের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বরিশালগামী একটি বাঁশবোঝাই ট্রাক টেকেরহাট এলাকায় পৌঁছালে হঠাৎ এর একটি টায়ার বিকল হয়ে যায়। পরে চালক আবুল হোসেন টায়ার খুলতে ট্রাকের পাশে কাজ করছিলেন। এ সময় হঠাৎ ট্রাকটি উলটে গিয়ে তার ওপর পড়ে যায়। এতে তিনি ঘটনাস্থলেই মারা যান।
পরে মস্তফাপুর হাইওয়ে থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে।
এসআই মতিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন