দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ঢাকাসহ ছয় জেলায় সেনা মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আগামী ৩০ জুন পর্যন্ত তারা মাঠে থাকবে বলে জানানো হয়েছে।
সোমবার (২২ জুন) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের রাজনৈতিক-২ শাখা থেকে এ সংক্রান্ত জরুরি নির্দেশনা জারি করা হয়।
চিঠিতে বলা হয়, নিষিদ্ধ ঘোষিত কিছু সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন এলাকায় বেআইনি মিছিল, শোডাউন এবং নাশকতামূলক কর্মকাণ্ডের আশঙ্কা রয়েছে। এতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির পাশাপাশি জানমালের ক্ষতির ঝুঁকি তৈরি হতে পারে বলে উল্লেখ করা হয়।
এই পরিস্থিতিতে ঢাকা মেট্রোপলিটন এলাকা, চট্টগ্রাম মেট্রোপলিটন এলাকা, গাজীপুর মেট্রোপলিটন এলাকা, নারায়ণগঞ্জ, গোপালগঞ্জ ও ফরিদপুর জেলায় ২২ জুন থেকে ৩০ জুন পর্যন্ত ‘ইন এইড টু সিভিল পাওয়ার’ এর আওতায় সেনা মোতায়েনের নির্দেশ দেওয়া হয়েছে।
এদিকে আগামী ২৩ জুন কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত একটি রাজনৈতিক দলের প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে রাজধানীতে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।
ডিএমপির বিজ্ঞপ্তিতে জানানো হয়, নগরজুড়ে ২০০টিরও বেশি গুরুত্বপূর্ণ পয়েন্টে পুলিশ পিকেট ও চেকপোস্ট বসানো হবে। প্রবেশপথগুলোতে কড়া তল্লাশি ও নজরদারি থাকবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা বা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি না হয়।
নিরাপত্তা ব্যবস্থায় ডিবি, সিটিটিসি, স্পেশাল ব্রাঞ্চ ও আইএডি–সহ বিভিন্ন ইউনিট সক্রিয় থাকবে। পাশাপাশি ১৫টি কুইক রেসপন্স টিম (কিউআরটি) সার্বক্ষণিক প্রস্তুত রাখা হবে।
ঢাকার চারটি কন্ট্রোলরুমে পর্যাপ্ত রিজার্ভ ফোর্স রাখা হয়েছে এবং ১৮ হাজারের বেশি পুলিশ সদস্য দায়িত্ব পালন করবেন। শীর্ষ কর্মকর্তারাও মাঠে থেকে পুরো নিরাপত্তা কার্যক্রম তদারকি করবেন।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২২ জুন ২০২৬

আপনার মতামত লিখুন