ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

“নেইমার ঘর থেকেই খেলেন”: প্রেসিডেন্ট লুলা

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ২১ জুন ২০২৬

“নেইমার ঘর থেকেই খেলেন”: প্রেসিডেন্ট লুলা
ছবি: সংগৃহীত

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে চোটের কারণে এখনো মাঠে নামতে পারেননি তারকা ফরোয়ার্ড নেইমার। ধারণা করা হচ্ছে, আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতে পারে।

এর মধ্যেই নেইমারকে ঘিরে ব্যতিক্রমী মন্তব্য করে আলোচনায় এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সম্প্রতি বেলো হরিজন্তেতে এক অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি হাস্যরস করে বলেন, নেইমার এখন “ঘর থেকেই কাজ করছেন”।

তার ভাষায়, “নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম ফুটবলার, যে ঘর থেকে কাজ করে। ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।”

তিনি আরও বলেন, দল নির্বাচন নিয়েও নানা আলোচনা চলছে। অনেক সময় মনে হয় ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একাদশ বানাতে হতে পারে। এমনকি “১১ জন পেলে নিয়ে দল বানানো” নিয়েও তিনি কৌতুক করেন।

এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টিকে হালকা রসিকতা হিসেবে দেখলেও, ব্রাজিলের ফুটবল সমর্থকদের একটি অংশ এটিকে দল নির্বাচন ও ব্যবস্থাপনা নিয়ে পরোক্ষ সমালোচনা হিসেবে দেখছেন।

বিশ্বকাপের মতো বড় আসরে নেইমারের অনুপস্থিতি ও দলে তার ভূমিকা নিয়েও চলছে নানা বিতর্ক ও আলোচনা।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

“নেইমার ঘর থেকেই খেলেন”: প্রেসিডেন্ট লুলা

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

চলতি বিশ্বকাপে এখন পর্যন্ত দুটি ম্যাচ খেলেছে ব্রাজিল। তবে চোটের কারণে এখনো মাঠে নামতে পারেননি তারকা ফরোয়ার্ড নেইমার। ধারণা করা হচ্ছে, আগামী ২৫ জুন স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে তাকে দেখা যেতে পারে।

এর মধ্যেই নেইমারকে ঘিরে ব্যতিক্রমী মন্তব্য করে আলোচনায় এসেছেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা। সম্প্রতি বেলো হরিজন্তেতে এক অনুষ্ঠানে বিশ্বকাপ নিয়ে প্রশ্নের জবাবে তিনি হাস্যরস করে বলেন, নেইমার এখন “ঘর থেকেই কাজ করছেন”।

তার ভাষায়, “নেইমার তো খেলছেই না। সে বিশ্বের প্রথম ফুটবলার, যে ঘর থেকে কাজ করে। ওয়ার্ক ফ্রম হোম ফুটবলার।”

তিনি আরও বলেন, দল নির্বাচন নিয়েও নানা আলোচনা চলছে। অনেক সময় মনে হয় ভবিষ্যতে কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে একাদশ বানাতে হতে পারে। এমনকি “১১ জন পেলে নিয়ে দল বানানো” নিয়েও তিনি কৌতুক করেন।

এই মন্তব্যে সামাজিক মাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। অনেকে বিষয়টিকে হালকা রসিকতা হিসেবে দেখলেও, ব্রাজিলের ফুটবল সমর্থকদের একটি অংশ এটিকে দল নির্বাচন ও ব্যবস্থাপনা নিয়ে পরোক্ষ সমালোচনা হিসেবে দেখছেন।

বিশ্বকাপের মতো বড় আসরে নেইমারের অনুপস্থিতি ও দলে তার ভূমিকা নিয়েও চলছে নানা বিতর্ক ও আলোচনা।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ