ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বয়স্ক নারীদের টার্গেট করে অভিনব প্রতারণা, ডিবির জালে 'শয়তানের নিঃশ্বাস’ চক্র

ছবি: প্রতিনিধি

নওগাঁ জেলায় বয়স্ক নারীদের টার্গেট করে কথিত ‘শয়তানের নিঃশ্বাস’ ব্যবহার করে স্বর্ণালংকার ও নগদ অর্থ হাতিয়ে নেওয়া একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

পুলিশ জানায়, গত কয়েক মাস ধরে নওগাঁ শহরের বিভিন্ন এলাকায় বয়স্ক নারীদের লক্ষ্যবস্তু বানিয়ে প্রতারণা চালিয়ে আসছিল চক্রটি। তারা বিশেষ ধরনের রাসায়নিক পদার্থ ‘স্কোপোলামিন’ ব্যবহার করত, যা ‘শয়তানের নিঃশ্বাস’ নামে পরিচিত। অভিযোগ রয়েছে, এই রাসায়নিক কোনোভাবে নাকের মাধ্যমে শরীরে প্রবেশ করলে আক্রান্ত ব্যক্তি সাময়িকভাবে স্মৃতিভ্রম ও মানসিক বিভ্রান্তির শিকার হন। সেই সুযোগে প্রতারকরা স্বর্ণালংকার, নগদ অর্থসহ মূল্যবান সামগ্রী হাতিয়ে নিত।

অনেক ক্ষেত্রে ভুক্তভোগীরা বিভ্রান্ত অবস্থায় নিজেরাই কানের দুল, গয়না ও টাকা-পয়সা প্রতারকদের হাতে তুলে দিয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এ ধরনের ঘটনার পর নওগাঁ সদর থানায় তিনটি মামলা দায়ের হয়। তদন্তের এক পর্যায়ে তথ্যপ্রযুক্তির সহায়তা ও বিভিন্ন তথ্যভান্ডার বিশ্লেষণ করে জেলা গোয়েন্দা শাখা জানতে পারে, চক্রটি ২০ জুন টাঙ্গাইলে একই ধরনের অপরাধ সংঘটনের প্রস্তুতি নিচ্ছে।

এর ভিত্তিতে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলামের নির্দেশনায় একটি বিশেষ টিম টাঙ্গাইলে অভিযান চালায়। অভিযানে টাঙ্গাইলের পুরাতন বাসস্ট্যান্ড এলাকা থেকে চক্রটির তিন সদস্যকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন মো. আবু হাসান, মো. বাবু ও মো. সবুজ। তাদের সবার বাড়ি নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার চনপাড়া এলাকায়।

পুলিশের দাবি, গ্রেফতারের পর নওগাঁর একাধিক ভুক্তভোগী তাদের শনাক্ত করেছেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা স্বীকার করেছেন, রূপগঞ্জকেন্দ্রিক তাদের সংঘবদ্ধ চক্রের ৮ থেকে ১০টি সক্রিয় গ্রুপ রয়েছে। এসব গ্রুপ দেশের বিভিন্ন এলাকায় ঘুরে একই কৌশলে প্রতারণা চালিয়ে আসছে।

তদন্তসংশ্লিষ্ট সূত্র বলছে, চক্রটি ইতোমধ্যে নারায়ণগঞ্জ, নওগাঁ, খুলনা ও ফরিদপুরসহ দেশের বিভিন্ন জেলায় অন্তত ১০টির বেশি অপরাধ সংঘটিত করেছে।

নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বলেন, “অপরাধীরা সাধারণত বয়স্ক নারীদের টার্গেট করে। প্রথমে একজন সাহায্যের আবেদন জানিয়ে কথোপকথন শুরু করে। পরে আরও দুজন যুক্ত হয়ে সুযোগ বুঝে রাসায়নিক স্প্রে বা তথাকথিত ‘শয়তানের নিঃশ্বাস’ প্রয়োগ করে। এতে ভুক্তভোগী বিভ্রান্ত হয়ে তাদের কথামতো স্বর্ণালংকার ও নগদ অর্থ তুলে দেন।”

তিনি বলেন, “এ ধরনের সংঘবদ্ধ প্রতারণা দমনে নওগাঁ জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করছে। সন্দেহজনক কোনো ব্যক্তি বা ঘটনার তথ্য দ্রুত পুলিশকে জানাতে সবাইকে অনুরোধ করা হচ্ছে।”

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

বয়স্ক নারীদের টার্গেট করে অভিনব প্রতারণা, ডিবির জালে 'শয়তানের নিঃশ্বাস’ চক্র

প্রকাশের তারিখ : ২১ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ