ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পরিবেশ সচেতনতা অভিযান

এলেক্স বড়ুয়া
এলেক্স বড়ুয়া
প্রকাশ : ২০ জুন ২০২৬

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পরিবেশ সচেতনতা অভিযান
ছবি: সংগৃহীত

রাঙ্গামাটি জেলার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিলাইছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।

বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অভিযানে বিলাইছড়ি জোন সদর দপ্তর এলাকা, বিলাইছড়ি বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক এবং আশপাশের জনসমাগমস্থল থেকে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল ও অন্যান্য বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।

অভিযান চলাকালে সেনাসদস্যরা স্থানীয়দের মাঝে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করেন। তারা সবাইকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

বিলাইছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. ফখরুল আবেদীন বলেন, বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ মারাত্মক পরিবেশগত হুমকিতে পরিণত হয়েছে। এটি মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রাঙ্গামাটির মতো পার্বত্য ও পর্যটনসমৃদ্ধ এলাকায় এ ধরনের বর্জ্য প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, এই উদ্যোগ কেবল পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং পরিবেশ রক্ষায় একটি শক্তিশালী সচেতনতার বার্তা।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রাঙ্গামাটিতে সেনাবাহিনীর পরিবেশ সচেতনতা অভিযান

প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

featured Image

রাঙ্গামাটি জেলার প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণ, পরিচ্ছন্নতা নিশ্চিতকরণ এবং জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিলাইছড়ি জোনের উদ্যোগে একটি বিশেষ প্লাস্টিক বর্জ্য অপসারণ অভিযান পরিচালিত হয়েছে।

বিলাইছড়ি জোনের তত্ত্বাবধানে অনুষ্ঠিত এই কর্মসূচিতে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। অভিযানে বিলাইছড়ি জোন সদর দপ্তর এলাকা, বিলাইছড়ি বাজারসহ গুরুত্বপূর্ণ সড়ক এবং আশপাশের জনসমাগমস্থল থেকে ছড়িয়ে থাকা প্লাস্টিক, পলিথিন, বোতল ও অন্যান্য বর্জ্য সংগ্রহ ও অপসারণ করা হয়।

অভিযান চলাকালে সেনাসদস্যরা স্থানীয়দের মাঝে প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতনতা তৈরি করেন। তারা সবাইকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যকর পরিবেশ বজায় রাখতে দায়িত্বশীল ভূমিকা নেওয়ার আহ্বান জানান।

বিলাইছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মো. ফখরুল আবেদীন বলেন, বর্তমান বিশ্বে প্লাস্টিক দূষণ মারাত্মক পরিবেশগত হুমকিতে পরিণত হয়েছে। এটি মাটি, পানি ও জীববৈচিত্র্যের জন্য বড় ঝুঁকি তৈরি করছে। বিশেষ করে রাঙ্গামাটির মতো পার্বত্য ও পর্যটনসমৃদ্ধ এলাকায় এ ধরনের বর্জ্য প্রাকৃতিক সৌন্দর্য ও পরিবেশের জন্য বড় চ্যালেঞ্জ।

তিনি আরও বলেন, এই উদ্যোগ কেবল পরিচ্ছন্নতা অভিযান নয়, বরং পরিবেশ রক্ষায় একটি শক্তিশালী সচেতনতার বার্তা।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ