গাজীপুর মহানগরের গাছা থানায় চাঁদা দাবি, ট্রাক ভাঙচুর ও ভয়ভীতি দেখানোর অভিযোগে একটি মামলা হয়েছে। মামলায় বহিষ্কৃত যুবদল নেতা নাসির উদ্দিন সরকার রুবেলসহ ৯ জনের নাম উল্লেখ করা হয়েছে। অজ্ঞাতনামা আরও ২৫ থেকে ৩০ জনকেও আসামি করা হয়েছে। মামলাটি করেন ব্যবসায়ী মো. মাসুদ রানা। অভিযোগ অনুযায়ী, গত ১৩ জুন রাত আনুমানিক সাড়ে ৮টার দিকে কুনিয়া বড়বাড়ী এলাকার একটি গার্মেন্টস থেকে জুটবোঝাই ট্রাক টঙ্গী মিলগেটের দিকে যাচ্ছিল। পথে গার্মেন্টসের প্রধান ফটকের সামনে পৌঁছালে একদল ব্যক্তি দেশীয় অস্ত্র নিয়ে ট্রাকটি আটকায় বলে অভিযোগ করা হয়। এজাহারে বলা হয়, রুবেল সরকারের নেতৃত্বে থাকা দলটি ট্রাক ভাঙচুর করে প্রায় ২০ হাজার টাকার ক্ষতি করে এবং পরে দুই লাখ টাকা চাঁদা দাবি করে। টাকা না দিলে ট্রাক পুড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয় বলেও অভিযোগে উল্লেখ আছে। পরে স্থানীয় লোকজন ও পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা সরে যায়। অভিযোগ অস্বীকার করে নাসির উদ্দিন সরকার রুবেল বলেন, বাদীকে তিনি চেনেন না এবং ঘটনার সঙ্গে নিজের কোনো সম্পৃক্ততা নেই। এটি রাজনৈতিক প্রতিহিংসার অংশ বলে তিনি দাবি করেন। তিনি সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা বের করার আহ্বান জানান। মামলায় আরও যাদের নাম এসেছে তাদের মধ্যে রয়েছেন হামিদুর রহমান, আশরাফুল হোসেন, আশরাফুল ইসলাম মোল্লা, জিয়া উদ্দিন জিয়া, মিজানুর রহমান মিজান, মো. বাবু, মো. ইব্রাহিম ও মো. আহাদ মিয়া। গাছা থানা পুলিশ জানিয়েছে, বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ২০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন