ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ধুনটে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন : খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ৩০ নভেম্বর ২০২৫

ধুনটে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন : খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ধুনট গোসাইবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন আজ গোসাই বাড়ি ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধুনট উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. নূর আলম এবং এতে সভাপতিত্ব করেন একই সংগঠনের সভাপতি মো. আব্দুস সবুর রন্জু। কর্মী সম্মেলনের প্রধান অতিথির দায়িত্বে ছিলেন বগুড়া জেলা বিএনপি’র মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, বগুড়া জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. মইনুল হক বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সিদ্দিক হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক আহ্বায়ক, ধুনট উপজেলা যুবদল ও সাবেক চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান উজ্জ্বল, ধুনট উপজেলা সেচ্ছাসেবী দল-এর আহ্বায়ক মো. আলফিজুর রহমান স্বপন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও গোসাই বাড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম টগর, ধুনট উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মো. হারুন অর রশিদ, সহ সভাপতি মো. আবদুল মান্নান ও সহ সভাপতি মো. আলমগীর হোসেনসহ গোসাই বাড়ি ইউনিয়ন শাখার নতুন কমিটির বিশিষ্ট সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকলের বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। সর্বশেষ মৎস্যজীবী দলের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সাংগঠনিক দায়িত্ব পালনে সুসংগঠিত হওয়ার ভূমিকা রাখার অনুরোধ জানানো হয় এবং কমিটি ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ধুনটে মৎস্যজীবী দলের কর্মী সম্মেলন : খালেদা জিয়ার সুস্থতা কামনায় দোয়া

প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

featured Image

বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, ধুনট গোসাইবাড়ি ইউনিয়ন শাখার উদ্যোগে বিশাল কর্মী সম্মেলন আজ গোসাই বাড়ি ইউনিয়ন বিএনপির পার্টি অফিসে অনুষ্ঠিত হয়েছে। এই অনুষ্ঠানের সঞ্চালনায় ছিলেন ধুনট উপজেলা মৎস্যজীবী দলের সাধারণ সম্পাদক মো. নূর আলম এবং এতে সভাপতিত্ব করেন একই সংগঠনের সভাপতি মো. আব্দুস সবুর রন্জু। কর্মী সম্মেলনের প্রধান অতিথির দায়িত্বে ছিলেন বগুড়া জেলা বিএনপি’র মৎস্য ও পশু বিষয়ক সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী মৎস্যজীবী দল, বগুড়া জেলা শাখার আহ্বায়ক আলহাজ্ব মো. মইনুল হক বকুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোসাইবাড়ি ইউনিয়ন বিএনপি’র সভাপতি মো. সিদ্দিক হোসেন ও সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, সাবেক আহ্বায়ক, ধুনট উপজেলা যুবদল ও সাবেক চেয়ারম্যান মো. রাশেদুজ্জামান উজ্জ্বল, ধুনট উপজেলা সেচ্ছাসেবী দল-এর আহ্বায়ক মো. আলফিজুর রহমান স্বপন। এছাড়া বিশিষ্ট ব্যবসায়ী ও গোসাই বাড়ি ইউনিয়ন বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক মো. আবদুল কাইয়ুম টগর, ধুনট উপজেলা মৎস্যজীবী দলের সিনিয়র সহ সভাপতি মো. হারুন অর রশিদ, সহ সভাপতি মো. আবদুল মান্নান ও সহ সভাপতি মো. আলমগীর হোসেনসহ গোসাই বাড়ি ইউনিয়ন শাখার নতুন কমিটির বিশিষ্ট সদস্যবৃন্দ এবং অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সকলের বক্তব্য শেষে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থ্যতা কামনায় দোয়া করা হয়। সর্বশেষ মৎস্যজীবী দলের বিভিন্ন দিকনির্দেশনা দিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করা হয়। সাংগঠনিক দায়িত্ব পালনে সুসংগঠিত হওয়ার ভূমিকা রাখার অনুরোধ জানানো হয় এবং কমিটি ঘোষণার মাধ্যমে সম্মেলনের সমাপ্তি ঘটে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ