ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

রক্তাক্ত জুরাইন: দুর্বৃত্তের হামলায় নিহত ব্যবসায়ী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৯ জুন ২০২৬

রক্তাক্ত জুরাইন: দুর্বৃত্তের হামলায় নিহত ব্যবসায়ী
ছবি : সংগৃহীত

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মধ্যরাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন মোহাম্মদ কুদ্দুস নামে ৫০ বছর বয়সী এক ব্যবসায়ী।

জানা গেছে, প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে পূর্ব জুরাইন এলাকায় পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব শত্রুতা, ছিনতাই কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, জনবহুল রাজধানীতে গভীর রাতে এমন নৃশংস হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

রক্তাক্ত জুরাইন: দুর্বৃত্তের হামলায় নিহত ব্যবসায়ী

প্রকাশের তারিখ : ১৯ জুন ২০২৬

featured Image

রাজধানীর কদমতলী থানার পূর্ব জুরাইন এলাকায় মধ্যরাতে ব্যবসা শেষে বাড়ি ফেরার পথে দুর্বৃত্তের হামলার শিকার হন মোহাম্মদ কুদ্দুস নামে ৫০ বছর বয়সী এক ব্যবসায়ী।

জানা গেছে, প্রতিদিনের মতো নিজের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে বাড়ির উদ্দেশ্যে রওনা দেন তিনি। পথিমধ্যে পূর্ব জুরাইন এলাকায় পৌঁছালে অজ্ঞাত কয়েকজন দুর্বৃত্ত তার গতিরোধ করে। একপর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে তাকে গুরুতর জখম করে পালিয়ে যায় হামলাকারীরা।

পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ জানিয়েছে, হত্যাকাণ্ডের কারণ এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে পূর্ব শত্রুতা, ছিনতাই কিংবা অন্য কোনো কারণে এ ঘটনা ঘটেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী।

এদিকে, জনবহুল রাজধানীতে গভীর রাতে এমন নৃশংস হত্যাকাণ্ডে উদ্বেগ প্রকাশ করেছেন স্থানীয় বাসিন্দারা। দ্রুত হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন তারা।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ