ঢাকা    মঙ্গলবার, ৩০ জুন ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

ছবি : সংগৃহীত

নরসিংদীর শিবপুরে নিজ ভাড়া বাসা থেকে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. বিল্লাল হোসেনের (৫০) ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ ১৮ জুন (বৃহস্পতিবার) সকাল আনুমানিক সাড়ে ১০টার দিকে উপজেলার কলেজগেট সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে। ঘরের সিলিং ফ্যানের সঙ্গে গলায় রশি দিয়ে তিনি আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

​নিহত বিল্লাল হোসেন গাজীপুর জেলার শ্রীপুর উপজেলার গোসিংগা গ্রামের মৃত হাসান আলীর ছেলে। তিনি ২০০৬ সালে শিবপুর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে সহকারী প্রধান শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন। দীর্ঘদিন ধরে তিনি শিবপুর কলেজগেট স্কুল সংলগ্ন মোহাম্মদ আলীর বাড়ির দোতলায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করে আসছিলেন।

​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ সকাল সাড়ে ১০টার দিকে ঘরের সিলিং ফ্যানের সাথে শিক্ষক বিল্লাল হোসেনের মরদেহ ঝুলতে দেখে থানায় খবর দেওয়া হয়। খবর পেয়ে শিবপুর থানার উপ-পরিদর্শক (এসআই) মামুন ঘটনাস্থলে উপস্থিত হয়ে লাশের প্রাথমিক সুরতহাল প্রতিবেদন তৈরি করেন। এরপর মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।

​ঘটনাস্থল থেকে পুলিশ একটি চিরকুট (সুইসাইড নোট) উদ্ধার করেছে। তবে চিরকুটটি তাৎক্ষণিকভাবে খোলা হয়নি। তদন্ত কর্মকর্তা এসআই মামুন জানান, জেলা পুলিশ সুপার মহোদয় ঘটনাস্থলে আসার পর তাঁর উপস্থিতিতে চিরকুটটি খোলা হবে।

​এদিকে প্রিয় শিক্ষকের এমন আকস্মিক ও মর্মান্তিক মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে শিবপুর সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী, শিক্ষক ও এলাকাবাসীর মধ্যে গভীর শোকের ছায়া নেমে আসে। বিদ্যালয়ে ছুটে এসে কান্নায় ভেঙে পড়েন অনেক শিক্ষার্থী।

​ঠিক কী কারণে এই শিক্ষক আত্মহত্যার পথ বেছে নিয়েছেন, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে চিরকুটটি খোলার পর এবং পুলিশের তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত রহস্য উদ্ঘাটিত হবে বলে ধারণা করছে পুলিশ ও স্থানীয়রা। এ বিষয়ে শিবপুর থানায় একটি অপমৃত্যু মামলার প্রস্তুতি চলছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

শিবপুরে সহকারী প্রধান শিক্ষকের আত্মহত্যা, চিরকুট উদ্ধার

প্রকাশের তারিখ : ১৮ জুন ২০২৬

featured Image

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ