ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

লিসবনে স্বাক্ষরিত হলো সৌদি-পর্তুগাল ভিসা মওকুফ চুক্তি

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৭ জুন ২০২৬

লিসবনে স্বাক্ষরিত হলো সৌদি-পর্তুগাল ভিসা মওকুফ চুক্তি
ছবি : সংগৃহীত

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এর ফলে দুই দেশের কূটনৈতিক ও বিশেষ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পরস্পরের দেশে ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঞ্জেল এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও সহজ হবে। একই সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব সাম্প্রতিক সময়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে যে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে, পর্তুগালের সঙ্গে এই ভিসা মওকুফ চুক্তি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

লিসবনে স্বাক্ষরিত হলো সৌদি-পর্তুগাল ভিসা মওকুফ চুক্তি

প্রকাশের তারিখ : ১৭ জুন ২০২৬

featured Image

দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করতে পর্তুগালের সঙ্গে ভিসা মওকুফ চুক্তি স্বাক্ষর করেছে সৌদি আরব। এর ফলে দুই দেশের কূটনৈতিক ও বিশেষ পাসপোর্টধারীরা ভিসা ছাড়াই পরস্পরের দেশে ভ্রমণ করতে পারবেন।

মঙ্গলবার পর্তুগালের রাজধানী লিসবনে অনুষ্ঠিত এক আনুষ্ঠানিক অনুষ্ঠানে সৌদি পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান এবং পর্তুগালের পররাষ্ট্রমন্ত্রী পাওলো রেঞ্জেল এ চুক্তিতে স্বাক্ষর করেন।

সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্যমতে, এই চুক্তির মাধ্যমে দুই দেশের সরকারি পর্যায়ের যোগাযোগ ও সহযোগিতা আরও সহজ হবে। একই সঙ্গে কূটনৈতিক সম্পর্ক, বাণিজ্য, বিনিয়োগ এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির নতুন সুযোগ সৃষ্টি হবে।

বিশ্লেষকদের মতে, সৌদি আরব সাম্প্রতিক সময়ে ইউরোপীয় দেশগুলোর সঙ্গে সম্পর্ক সম্প্রসারণে যে কূটনৈতিক উদ্যোগ গ্রহণ করেছে, পর্তুগালের সঙ্গে এই ভিসা মওকুফ চুক্তি তারই একটি গুরুত্বপূর্ণ অংশ। এর ফলে দুই দেশের মধ্যে রাজনৈতিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক যোগাযোগ আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ