ফেনীর নবাগত পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার পুলিশ ক্লিয়ারেন্স কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের ঘোষণা দিয়েছেন। তিনি বলেছেন, পুলিশ ক্লিয়ারেন্সের জন্য কোনো ব্যক্তি বা পুলিশ সদস্য টাকা গ্রহণ করলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং এ জেলায় চাকরি করার সুযোগ থাকবে না।
দায়িত্ব গ্রহণের পর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন। পুলিশ সুপার জানান, সাধারণ মানুষের ভোগান্তি কমিয়ে দ্রুত ও স্বচ্ছ সেবা নিশ্চিত করাই তাঁর প্রধান লক্ষ্য। পুলিশ ক্লিয়ারেন্সসহ সব ধরনের সেবা নির্ধারিত নিয়মে প্রদান করা হবে এবং কোনো ধরনের হয়রানি বরদাশত করা হবে না।
তিনি আরও বলেন, পুলিশ জনগণের সেবক। তাই জনগণের আস্থা অর্জনে সৎ ও জবাবদিহিমূলক পুলিশি সেবা নিশ্চিত করতে হবে। ক্লিয়ারেন্সের নামে অতিরিক্ত অর্থ আদায় বা ঘুষ গ্রহণের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
নবাগত এসপি জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নয়ন, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণ এবং জনবান্ধব পুলিশিং কার্যক্রম জোরদারেরও প্রত্যয় ব্যক্ত করেন। তিনি ফেনীবাসীর সহযোগিতা কামনা করে বলেন, পুলিশ ও জনগণের সম্মিলিত প্রচেষ্টায় একটি নিরাপদ ও শান্তিপূর্ণ সমাজ গড়ে তোলা সম্ভব।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৬ জুন ২০২৬

আপনার মতামত লিখুন