ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

প্রবাসীদের ওপর কঠোর নজরদারি, সৌদি ছাড়তে বাধ্য ৮ হাজার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬

প্রবাসীদের ওপর কঠোর নজরদারি, সৌদি ছাড়তে বাধ্য ৮ হাজার
ছবি : সংগৃহীত

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ এক সপ্তাহের অভিযানে আইন ভঙ্গের অভিযোগে আটক হাজারো ব্যক্তির মধ্যে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক ব্যক্তি আবাসন আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের দায়ে আটক হন। পরে যাচাই-বাছাই শেষে তাদের একটি বড় অংশকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও অনেকে বহিষ্কারের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে অবস্থান, কাজ কিংবা সীমান্ত অতিক্রমের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সৌদিতে বসবাসরত বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা এবং দেশটির প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সৌদি সরকার সতর্ক করে বলেছে, আইন লঙ্ঘনকারীদের পাশাপাশি তাদের আশ্রয়, পরিবহন বা সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের বৈধ ইকামা, কাজের অনুমতি ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সবসময় হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

প্রবাসীদের ওপর কঠোর নজরদারি, সৌদি ছাড়তে বাধ্য ৮ হাজার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

সৌদি আরবে আবাসন, শ্রম ও সীমান্ত সুরক্ষা আইন লঙ্ঘনের বিরুদ্ধে দেশব্যাপী সাঁড়াশি অভিযান জোরদার করেছে কর্তৃপক্ষ। সর্বশেষ এক সপ্তাহের অভিযানে আইন ভঙ্গের অভিযোগে আটক হাজারো ব্যক্তির মধ্যে প্রায় ৮ হাজার প্রবাসীকে নিজ নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

সৌদি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বিভিন্ন অঞ্চলে পরিচালিত অভিযানে বিপুল সংখ্যক ব্যক্তি আবাসন আইন, শ্রম আইন এবং সীমান্ত নিরাপত্তা বিধিমালা লঙ্ঘনের দায়ে আটক হন। পরে যাচাই-বাছাই শেষে তাদের একটি বড় অংশকে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে এবং আরও অনেকে বহিষ্কারের প্রক্রিয়ার মধ্যে রয়েছেন।

কর্তৃপক্ষ জানিয়েছে, অবৈধভাবে অবস্থান, কাজ কিংবা সীমান্ত অতিক্রমের মতো কর্মকাণ্ডের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে সৌদিতে বসবাসরত বিদেশি নাগরিকদের বৈধ কাগজপত্র হালনাগাদ রাখা এবং দেশটির প্রচলিত আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

সৌদি সরকার সতর্ক করে বলেছে, আইন লঙ্ঘনকারীদের পাশাপাশি তাদের আশ্রয়, পরিবহন বা সহায়তা প্রদানকারীদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ফলে দেশটিতে অবস্থানরত প্রবাসীদের বৈধ ইকামা, কাজের অনুমতি ও অন্যান্য প্রয়োজনীয় নথিপত্র সবসময় হালনাগাদ রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ