ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গ্যাং সহিংসতার মধ্যেই অপহরণ, উ-দ্বেগে হাইতির সরকার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ১৪ জুন ২০২৬

গ্যাং সহিংসতার মধ্যেই অপহরণ, উ-দ্বেগে হাইতির সরকার
ছবি : সংগৃহীত

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা অপহরণের শিকার হয়েছেন। অপহৃত কর্মকর্তা জেমস বয়ার্ড জাতীয় পুলিশের পরিদর্শক জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাজধানীর বুরদোঁ এলাকায় গত বৃহস্পতিবার সশস্ত্র দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরপরই দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করলেও অপহরণকারীদের পরিচয় বা তাদের উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জেমস বয়ার্ড হাইতির নিরাপত্তা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর পুনর্গঠন এবং জাতীয় পুলিশ বাহিনীর আধুনিকায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ফলে তার অপহরণের ঘটনায় দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে হাইতিতে গ্যাং সহিংসতা, অপহরণ এবং সশস্ত্র হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বড় একটি অংশ এখনো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে অপহৃত কর্মকর্তাকে দ্রুত উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গ্যাং সহিংসতার মধ্যেই অপহরণ, উ-দ্বেগে হাইতির সরকার

প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

featured Image

হাইতির রাজধানী পোর্ট-অ-প্রিন্স থেকে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের একজন শীর্ষ কর্মকর্তা অপহরণের শিকার হয়েছেন। অপহৃত কর্মকর্তা জেমস বয়ার্ড জাতীয় পুলিশের পরিদর্শক জেনারেল হিসেবেও দায়িত্ব পালন করছিলেন।

স্থানীয় সূত্র জানায়, রাজধানীর বুরদোঁ এলাকায় গত বৃহস্পতিবার সশস্ত্র দুর্বৃত্তরা তাকে অপহরণ করে নিয়ে যায়। ঘটনার পরপরই দেশটির আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত শুরু করলেও অপহরণকারীদের পরিচয় বা তাদের উদ্দেশ্য সম্পর্কে এখনো বিস্তারিত কোনো তথ্য প্রকাশ করা হয়নি।

জেমস বয়ার্ড হাইতির নিরাপত্তা খাতের গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত। তিনি দেশটির সশস্ত্র বাহিনীর পুনর্গঠন এবং জাতীয় পুলিশ বাহিনীর আধুনিকায়ন কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছিলেন। ফলে তার অপহরণের ঘটনায় দেশটির রাজনৈতিক ও নিরাপত্তা মহলে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।

বিশ্লেষকদের মতে, সাম্প্রতিক সময়ে হাইতিতে গ্যাং সহিংসতা, অপহরণ এবং সশস্ত্র হামলার ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে। রাজধানী পোর্ট-অ-প্রিন্সের বড় একটি অংশ এখনো বিভিন্ন সশস্ত্র গোষ্ঠীর নিয়ন্ত্রণে রয়েছে, যা দেশটির নিরাপত্তা পরিস্থিতিকে আরও জটিল করে তুলেছে।

এদিকে অপহৃত কর্মকর্তাকে দ্রুত উদ্ধারে অভিযান চালানো হচ্ছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। তবে সর্বশেষ তথ্য পাওয়া পর্যন্ত তার অবস্থান সম্পর্কে নিশ্চিত কোনো তথ্য জানা যায়নি।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ