ফরিদপুরের ভাঙ্গা উপজেলার চুমুরদী ইউনিয়নের কাটাখালী ব্রিজের উপর যাত্রীবাহী বাস ও দুই ট্রাকের ত্রিমুখী মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন।
রবিবার (১৪ জুন ২০২৬) সকাল ৯টার দিকে ভাঙ্গা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, ভাঙ্গা থেকে বরিশালগামী আলামিন পরিবহনের একটি বাস এবং বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষের পর আরেকটি ট্রাক এতে জড়িয়ে পড়ে।
খবর পেয়ে ভাঙ্গা ফায়ার সার্ভিস ও হাইওয়ে পুলিশের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। আহতদের মধ্যে বাসচালক বাদশা মিয়াসহ কয়েকজনের অবস্থা গুরুতর বলে জানা গেছে।
দুর্ঘটনার কারণে মহাসড়কে প্রায় ৪০ মিনিট যান চলাচল বন্ধ থাকে। পরে উদ্ধার কার্যক্রম শেষে সকাল ৯টা ৪০ মিনিটে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার এসআই মামুন হোসেন জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত বাস ও ট্রাক হাইওয়ে থানার হেফাজতে রাখা হয়েছে।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১৪ জুন ২০২৬

আপনার মতামত লিখুন