দেশের ব্যবসায়িক পরিমণ্ডলে উদ্যোক্তা ও সফল প্রতিষ্ঠানগুলোর কঠোর পরিশ্রম এবং ব্যতিক্রমী অবদানকে স্বীকৃতি দিতে আসছে বহুল প্রতীক্ষিত 'সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-২০২৫' (এসআইবি অ্যাওয়ার্ড ২০২৫)। সুহানা ফ্যাশনস কর্তৃক আয়োজিত এই জমকালো অনুষ্ঠানটি আগামী ১৯ ডিসেম্বর, ২০২৫ তারিখে ঢাকার উত্তরায় অনুষ্ঠিত হবে। এই অনুষ্ঠানে দেশের কৃতী উদ্যোক্তা ও সফল প্রতিষ্ঠানগুলোকে সম্মাননা দেওয়া হবে। অনুষ্ঠানটির মূল আকর্ষণ হিসেবে মঞ্চে উপস্থিত থাকবেন সুহানা ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড-এর ফাউন্ডার চেয়ারম্যান লুবনা আকতার। তাঁর অনুপ্রেরণামূলক নেতৃত্ব এবং সুনিপুণ আয়োজনে এই এসআইবি অ্যাওয়ার্ডটি দেশের ব্যবসায়িক উৎকর্ষের এক নতুন মানদণ্ড স্থাপন করবে বলে ধারণা করা হচ্ছে। 'ব্যবসায়িক সাফল্যের স্বীকৃতি, অনুপ্রেরণার প্রতিচ্ছবি' স্লোগানে ব্যবসা-বাণিজ্যের সাথে যুক্ত বিশিষ্টজনদের উপস্থিতিতে এই মর্যাদাপূর্ণ অ্যাওয়ার্ড নাইট অনুষ্ঠিত হবে।
সোহানা ইন্টারন্যাশনাল বিজনেস অ্যাওয়ার্ড-এর প্রধান লক্ষ্য হলো ক্ষুদ্র ও বৃহৎ সকল প্রকার ব্যবসায়িক উদ্যোগকে অনুপ্রাণিত করা এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে তাদের ভূমিকাকে তুলে ধরা। এই অ্যাওয়ার্ডের মাধ্যমে শ্রেষ্ঠ পারফর্মিং প্রতিষ্ঠান ও ব্যক্তিকে সম্মান জানানো হবে, যা ভবিষ্যতের উদ্যোক্তাদের জন্য পথপ্রদর্শক হিসেবে কাজ করবে। অনুষ্ঠানের আয়োজক সুহানা ফ্যাশনস এবং হোস্ট লুবনা আকতার জানিয়েছেন, এসআইবি অ্যাওয়ার্ড ২০২৫ দেশের ব্যবসায়ী সমাজকে এক ছাদের নিচে নিয়ে এসে পারস্পরিক সহযোগিতা ও নেটওয়ার্কিং-এর সুযোগ তৈরি করবে। এই মর্যাদাপূর্ণ আয়োজনে বেশ কয়েকটি স্বনামধন্য প্রতিষ্ঠান স্পন্সর হিসেবে যুক্ত হয়েছে। এই ব্যবসায়িক মহাযজ্ঞে অংশগ্রহণ বা অনুষ্ঠান সংক্রান্ত যেকোনো তথ্যের জন্য আগ্রহীগণ নিম্নোক্ত নম্বরগুলোতে যোগাযোগ করতে পারেন: মোবাইল (১) +৮৮ ০১৭১৫৫০৯৩৩২, মোবাইল (২) +৮৮ ০১৭১৪০২৪৮৪১।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ৩০ নভেম্বর ২০২৫

আপনার মতামত লিখুন