জাতীয় বাজেট ঘোষণার আগমুহূর্তে দেশের স্বর্ণবাজারে এসেছে বড় ধরনের স্বস্তির খবর। এক লাফে প্রতি ভরি সোনার দাম কমিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২২ ক্যারেট সোনার দাম ভরিতে ৬ হাজার ৫৯১ টাকা কমানো হয়েছে।
বাজুসের প্রকাশিত নতুন মূল্যতালিকা অনুযায়ী, সবচেয়ে ভালো মানের ২২ ক্যারেট সোনার এক ভরির দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২২ হাজার ৭৮২ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১২ হাজার ৬৩৫ টাকা, ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮২ হাজার ২৫০ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম ১ লাখ ৪৮ হাজার ৪২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
সংগঠনটি জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের মূল্য হ্রাস পাওয়ায় সোনার দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন এই দাম বুধবার সকাল থেকে দেশের সব জুয়েলারি দোকানে কার্যকর হয়েছে।
বিশ্লেষকরা বলছেন, বাজেটের আগে সোনার দামে এমন উল্লেখযোগ্য হ্রাস ক্রেতাদের জন্য ইতিবাচক বার্তা। বিশেষ করে বিয়ে ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানের মৌসুমে সোনার দাম কমায় ক্রেতাদের আগ্রহ বাড়তে পারে।
তবে বাজার পরিস্থিতি ও আন্তর্জাতিক স্বর্ণমূল্যের ওপর নির্ভর করে আগামী দিনে আবারও দামের পরিবর্তন হতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ১০ জুন ২০২৬

আপনার মতামত লিখুন