ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক
ছবি : প্রতিনিধি

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাসুদ রানা (৪৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল (৮ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে পৌরসভার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজন হিসেবে মাসুদ রানাকে থামিয়ে তল্লাশি চালায়। পরে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাসুদ রানা ওই এলাকার মৃত হাজী রহমত উল্লাহর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও অন্যান্য ধারায় মামলা রয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি তার পূর্বের মামলার বিষয়গুলোও যাচাই করা হচ্ছে।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

সোনারগাঁয়ে ইয়াবাসহ মাদক কারবারি আটক

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিশেষ অভিযান চালিয়ে মাসুদ রানা (৪৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। এ সময় তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

গতকাল (৮ জুন) দিবাগত রাত আনুমানিক সোয়া ১২টার দিকে পৌরসভার গোবিন্দপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি দল ওই এলাকায় অবস্থান নেয় এবং সন্দেহভাজন হিসেবে মাসুদ রানাকে থামিয়ে তল্লাশি চালায়। পরে তার কাছ থেকে ইয়াবা উদ্ধার করা হয়।

আটক মাসুদ রানা ওই এলাকার মৃত হাজী রহমত উল্লাহর ছেলে। স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, তার বিরুদ্ধে আগেও একাধিক মাদক ও অন্যান্য ধারায় মামলা রয়েছে।

সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার জানান, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রস্তুতি চলছে। পাশাপাশি তার পূর্বের মামলার বিষয়গুলোও যাচাই করা হচ্ছে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ