ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

বড়পর্দায় খেলা দেখাবে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৯ জুন ২০২৬

বড়পর্দায় খেলা দেখাবে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বড়পর্দায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখানোর উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল প্রশাসন। উৎসবমুখর পরিবেশে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়, সেটিকে ইতিবাচকভাবে উদযাপনের লক্ষ্যে হল প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি বড়পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খেলা উপভোগের সময় শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ আচরণ করতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই শিক্ষার্থীদের মধ্যে বিশেষ এক আমেজ তৈরি হয় এবং তারা একসঙ্গে খেলা দেখতে আগ্রহী থাকে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই বড়পর্দায় খেলা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সবাই যেন মিলেমিশে উপভোগ করতে পারে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে, সেটিই প্রশাসনের প্রত্যাশা।

হল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরাও। শিক্ষার্থী সিফাত বলেন, বিশ্বকাপের সময় বন্ধুদের সঙ্গে একত্রে খেলা দেখার আনন্দ আলাদা। বড়পর্দায় ম্যাচ উপভোগের সুযোগ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি করবে এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বাড়াবে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এক জায়গায় মিলিত হওয়ার সুযোগ পাবে, যা এক ধরনের মিলনমেলায় রূপ নেবে।

বিষয় : বিশ্বকাপ ফুটবল ২০২৬

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

বড়পর্দায় খেলা দেখাবে নজরুল বিশ্ববিদ্যালয় প্রশাসন

প্রকাশের তারিখ : ০৯ জুন ২০২৬

featured Image

ফিফা ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে শিক্ষার্থীদের জন্য বড়পর্দায় গুরুত্বপূর্ণ ম্যাচগুলো দেখানোর উদ্যোগ নিয়েছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হল প্রশাসন। উৎসবমুখর পরিবেশে একসঙ্গে খেলা উপভোগের সুযোগ করে দিতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৮ জুন) বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলামের সই করা এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। এতে বলা হয়, বিশ্বকাপকে ঘিরে শিক্ষার্থীদের মধ্যে যে উচ্ছ্বাস তৈরি হয়, সেটিকে ইতিবাচকভাবে উদযাপনের লক্ষ্যে হল প্রাঙ্গণে গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সরাসরি বড়পর্দায় সম্প্রচারের ব্যবস্থা করা হবে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, খেলা উপভোগের সময় শিক্ষার্থীদের পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রেখে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ আচরণ করতে হবে, যাতে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি না হয়।

এ বিষয়ে বিদ্রোহী হলের প্রভোস্ট অধ্যাপক ড. মো. সাইফুল ইসলাম বলেন, ফুটবল বিশ্বকাপ এলেই শিক্ষার্থীদের মধ্যে বিশেষ এক আমেজ তৈরি হয় এবং তারা একসঙ্গে খেলা দেখতে আগ্রহী থাকে। সেই বিষয়টি বিবেচনায় নিয়েই বড়পর্দায় খেলা দেখানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ ম্যাচগুলো সবাই যেন মিলেমিশে উপভোগ করতে পারে এবং পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল থাকে, সেটিই প্রশাসনের প্রত্যাশা।

হল প্রশাসনের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন শিক্ষার্থীরাও। শিক্ষার্থী সিফাত বলেন, বিশ্বকাপের সময় বন্ধুদের সঙ্গে একত্রে খেলা দেখার আনন্দ আলাদা। বড়পর্দায় ম্যাচ উপভোগের সুযোগ ক্যাম্পাসে উৎসবমুখর পরিবেশ তৈরি করবে এবং শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য বাড়াবে। বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা এক জায়গায় মিলিত হওয়ার সুযোগ পাবে, যা এক ধরনের মিলনমেলায় রূপ নেবে।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ