ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

গ্রেপ্তারের পর আদালতে টিকটকার নাদীম

নিজস্ব প্রতিবেদন
নিজস্ব প্রতিবেদন
প্রকাশ : ০৮ জুন ২০২৬

গ্রেপ্তারের পর আদালতে টিকটকার নাদীম

‘ননী ওয়ালা’ নামে পরিচিত পাকিস্তানি টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদীম মোবারককে গ্রেপ্তারের পর আদালতে হাজির করেছে পুলিশ। ট্রাফিক আইন লঙ্ঘন, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্রাফিক ওয়ার্ডেন ইন্সপেক্টর মুহাম্মদ ফাহিম-উর-রহমানের অভিযোগের ভিত্তিতে ডিফেন্স-সি থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, ট্রাফিক পুলিশ একটি বিলাসবহুল গাড়িকে থামার সংকেত দিলে নাদীম মোবারক তা অমান্য করেন। পরে তিনি একমুখী সড়ক ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করেন।

মামলার পর তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার ব্যবহৃত বিলাসবহুল গাড়িটিও জব্দ করে থানায় রাখা হয়েছে। হেফাজতে থাকাকালে তার সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর রাতটি কারাগারে কাটান নাদীম মোবারক। অন্য বন্দিদের মতো সাধারণ খাবার গ্রহণ করেন এবং রাতভর অস্বস্তিতে ছিলেন।

পরে মামলার শুনানির জন্য তাকে লাহোরের ক্যান্ট কাচারিতে হাজির করা হয়। শুনানিকালে তাকে বিশেষ প্রটোকল দেওয়া হয়েছে বলে জানা যায়। সরকারি পরিবহনের পরিবর্তে তার ব্যক্তিগত গাড়িতে করে আদালতে আনা হয়। এমনকি কয়েকজন তদন্ত কর্মকর্তাকেও একই গাড়িতে আদালতে যেতে দেখা গেছে।

শুনানি শেষে আদালত নাদীম মোবারকের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

বিষয় : পাকিস্তান নাদীম মোবারক

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

গ্রেপ্তারের পর আদালতে টিকটকার নাদীম

প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

featured Image

‘ননী ওয়ালা’ নামে পরিচিত পাকিস্তানি টিকটকার ও সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার নাদীম মোবারককে গ্রেপ্তারের পর আদালতে হাজির করেছে পুলিশ। ট্রাফিক আইন লঙ্ঘন, সরকারি কাজে বাধা এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাকে হুমকি দেওয়ার অভিযোগে তার বিরুদ্ধে মামলা করা হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যমের খবরে বলা হয়, ট্রাফিক ওয়ার্ডেন ইন্সপেক্টর মুহাম্মদ ফাহিম-উর-রহমানের অভিযোগের ভিত্তিতে ডিফেন্স-সি থানায় মামলাটি দায়ের করা হয়। অভিযোগ অনুযায়ী, ট্রাফিক পুলিশ একটি বিলাসবহুল গাড়িকে থামার সংকেত দিলে নাদীম মোবারক তা অমান্য করেন। পরে তিনি একমুখী সড়ক ব্যবহার করে ঘটনাস্থল ত্যাগ করেন।

মামলার পর তাকে গ্রেপ্তার করে থানায় নেওয়া হয়। পুলিশ জানিয়েছে, তার ব্যবহৃত বিলাসবহুল গাড়িটিও জব্দ করে থানায় রাখা হয়েছে। হেফাজতে থাকাকালে তার সঙ্গে কাউকে সাক্ষাৎ করতে দেওয়া হয়নি।

পুলিশের দাবি, গ্রেপ্তারের পর রাতটি কারাগারে কাটান নাদীম মোবারক। অন্য বন্দিদের মতো সাধারণ খাবার গ্রহণ করেন এবং রাতভর অস্বস্তিতে ছিলেন।

পরে মামলার শুনানির জন্য তাকে লাহোরের ক্যান্ট কাচারিতে হাজির করা হয়। শুনানিকালে তাকে বিশেষ প্রটোকল দেওয়া হয়েছে বলে জানা যায়। সরকারি পরিবহনের পরিবর্তে তার ব্যক্তিগত গাড়িতে করে আদালতে আনা হয়। এমনকি কয়েকজন তদন্ত কর্মকর্তাকেও একই গাড়িতে আদালতে যেতে দেখা গেছে।

শুনানি শেষে আদালত নাদীম মোবারকের জামিন মঞ্জুর করেন। একই সঙ্গে মামলার পরবর্তী আইনি প্রক্রিয়া সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ