পপ তারকা ডুয়া লিপা ও অভিনেতা ক্যালাম টার্নারের জাঁকজমকপূর্ণ বিয়ের আয়োজন ইতালির পালের্মো শহরে স্থানীয়দের ক্ষোভের কারণ হয়ে উঠেছে। লন্ডনে নীরবে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করার পর সিসিলির পালের্মোতে তিন দিনব্যাপী উদযাপনের আয়োজন করেন এই তারকা জুটি। প্রায় ১৩ লাখ পাউন্ড ব্যয়ে আয়োজিত অনুষ্ঠান ঘিরে শহরজুড়ে শুরু হয়েছে বিতর্ক ও বিক্ষোভ।
বিয়ের অনুষ্ঠান উপলক্ষে পালের্মোর কয়েকটি গুরুত্বপূর্ণ এলাকা ও ঐতিহাসিক স্থানে নিরাপত্তা জোরদার করা হয়। রাস্তা বন্ধ রাখা, জনসাধারণের চলাচলে বিধিনিষেধ আরোপ, ড্রোন ওড়ানো নিষিদ্ধ করা এবং কড়া নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের কারণে স্থানীয়দের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হয়েছে বলে অভিযোগ ওঠে।
এর প্রতিবাদে শহরের বিভিন্ন স্থানে পোস্টার টাঙান বিক্ষোভকারীরা। পোস্টারগুলোতে লেখা ছিল, ‘পালের্মো সবার’ এবং ‘এই চত্বর কোনো ব্যক্তিগত লাউঞ্জ নয়’। পরে কিছু পোস্টার সরিয়ে ফেলা হলে দেয়ালে গ্রাফিতি এঁকে নতুনভাবে প্রতিবাদ জানান স্থানীয়রা।
স্থানীয় অধিকারকর্মীদের দাবি, জনসাধারণের ব্যবহারের স্থান ব্যক্তিগত অনুষ্ঠানের জন্য সীমিত করে দেওয়া উচিত নয়। তারা ঐতিহাসিক এলাকার বাসিন্দাদের নিজ নিজ বারান্দায় প্রতীকী ‘স্বাগতম’ পোস্টার টাঙানোর আহ্বান জানান, যাতে জনপরিসরের বাণিজ্যিক ব্যবহারের বিরুদ্ধে তাদের অবস্থান স্পষ্ট হয়।
জানা গেছে, বিয়ের আয়োজনের জন্য বিশেষ বিধিমালা প্রয়োগ করে শহরের কিছু অংশে ব্যারিকেড বসানো হয় এবং পুরোনো শহর এলাকার কয়েকটি স্থান সাময়িকভাবে বন্ধ রাখা হয়। অতিথিদের আবাসনের ব্যবস্থা করা হয় বিলাসবহুল ভিলা ইজিয়ায়। পাশাপাশি একটি আধুনিক শিল্পকলা গ্যালারিতে ব্যক্তিগত ককটেল পার্টির আয়োজন করা হয়। মূল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ঐতিহাসিক ভিলা ভালগুয়ারনেরায়।
এদিকে, এসব আয়োজনের অনুমোদন কীভাবে দেওয়া হয়েছে তা নিয়েও স্থানীয় প্রশাসনের সমালোচনা শুরু হয়েছে। অনুষ্ঠানের কারণে ভোগান্তির শিকার কয়েকজন বাসিন্দা ডুয়া লিপা ও ক্যালাম টার্নারের কাছে প্রায় পাঁচ হাজার পাউন্ড ক্ষতিপূরণ দাবি করেছেন।
সূত্র: হিন্দুস্তান টাইমস।
বিষয় : ডুয়া লিপা

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৮ জুন ২০২৬

আপনার মতামত লিখুন