নওগাঁর মান্দা উপজেলায় জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে সংঘর্ষে আব্দুল হামিদ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় প্রধান অভিযুক্ত আপেল (২৫)সহ চারজনকে গ্রেফতার করেছে পুলিশ।
রোববার (৭ জুন) সকালে উপজেলার ভারশোঁ ইউনিয়নের ছুটিপুর বিল এলাকার একটি বিরোধপূর্ণ জমিতে এ ঘটনা ঘটে। নিহত আব্দুল হামিদ ছুটি গ্রামের মৃত মেহের আলীর ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই জমি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। ঘটনার দিন অভিযুক্তরা জমিতে আমন ধানের চারা রোপণের প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি জানতে পেরে আব্দুল হামিদ সেখানে গিয়ে বাধা দেন। এ সময় উভয় পক্ষের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়।
অভিযোগ রয়েছে, সংঘর্ষের সময় আপেল লাঠি দিয়ে আব্দুল হামিদের মাথায় আঘাত করেন। এতে তিনি গুরুতর আহত হন এবং ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে মান্দা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত আপেল, তার বাবা হায়দার আলী (৫৫), মা আলেফা বেগম (৫০) এবং চাচা আব্দুল মতিনকে (৪০) গ্রেফতার করে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খোরশেদ আলম বলেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে আব্দুল হামিদ নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। এ ঘটনায় চারজনকে গ্রেফতার করা হয়েছে। পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।
এস.আর

শনিবার, ২৯ আগস্ট ২০২৬
প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

আপনার মতামত লিখুন