ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

দিনাজপুরে মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

অলিউর রহমান মিরাজ
অলিউর রহমান মিরাজ
প্রকাশ : ০৭ জুন ২০২৬

দিনাজপুরে মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের
ছবি : প্রতিনিধি

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন জানিয়েছেন, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্য অনিয়ম বা অন্যায়ের সঙ্গে জড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৬ জুন) নবাবগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার চলমান অভিযানের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে জুয়ার আসর উচ্ছেদ ও ধ্বংস করা হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে জুয়ার কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয় এবং মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মোঃ হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুসসহ জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এস.আর 

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

দিনাজপুরে মাদক-জুয়ার বিরুদ্ধে কঠোর অবস্থান প্রশাসনের

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

দিনাজপুরের নবাবগঞ্জ থানা পরিদর্শনকালে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন জানিয়েছেন, জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসার নির্দেশনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক ও জুয়ার বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়ন এবং জননিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।

তিনি আরও জানান, দায়িত্ব পালনে কোনো পুলিশ সদস্য অনিয়ম বা অন্যায়ের সঙ্গে জড়ালে তার বিরুদ্ধে তাৎক্ষণিকভাবে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শনিবার (৬ জুন) নবাবগঞ্জ থানা পরিদর্শনে এসে তিনি থানা পুলিশ ও জেলা গোয়েন্দা শাখার চলমান অভিযানের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করেন। এ সময় বিভিন্ন এলাকায় পরিচালিত অভিযানে জুয়ার আসর উচ্ছেদ ও ধ্বংস করা হয়। পাশাপাশি স্থানীয়দের মধ্যে জুয়ার কুফল সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারণা চালানো হয় এবং মাদক ও জুয়ার মতো সামাজিক অপরাধ প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানানো হয়।

এছাড়া সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, অপরাধ প্রতিরোধ এবং জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ স্থানে বিশেষ চেকপোস্ট ও তল্লাশি কার্যক্রম পরিচালনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (বিরামপুর সার্কেল) মোঃ হারেজ উদ্দিন, নবাবগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কুদ্দুসসহ জেলা গোয়েন্দা শাখা ও জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এস.আর 

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ