ঢাকা    শনিবার, ২৯ আগস্ট ২০২৬
দৈনিক উন্নয়নে বাংলাদেশ

ঢাকায় পলাতক অ-পরাধীদের খুঁজতে মাঠে ডিএমপির একাধিক ইউনিট

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ : ০৭ জুন ২০২৬

ঢাকায় পলাতক অ-পরাধীদের খুঁজতে মাঠে ডিএমপির একাধিক ইউনিট
ছবি : সংগৃহীত

 রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির একাধিক ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ সমন্বিতভাবে এ অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে নগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিএমপি কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণ, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে ইতোমধ্যে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাজধানীতে অপরাধ দমনে ও পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে আইনের হাত থেকে রেহাই দেওয়া হবে না বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

আপনার মতামত লিখুন

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

শনিবার, ২৯ আগস্ট ২০২৬

ঢাকায় পলাতক অ-পরাধীদের খুঁজতে মাঠে ডিএমপির একাধিক ইউনিট

প্রকাশের তারিখ : ০৭ জুন ২০২৬

featured Image

 রাজধানীতে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ও আদালতের পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের গ্রেপ্তারে বিশেষ অভিযান পরিচালনা করছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। ডিএমপির একাধিক ইউনিট ও বিভিন্ন থানা পুলিশ সমন্বিতভাবে এ অভিযান চালাচ্ছে।

পুলিশ সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে আত্মগোপনে থাকা ওয়ারেন্টভুক্ত আসামিদের আইনের আওতায় আনতে নগরীর বিভিন্ন এলাকায় গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। তথ্যপ্রযুক্তির সহায়তায় আসামিদের অবস্থান শনাক্ত করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

ডিএমপি কর্মকর্তারা জানান, অপরাধ নিয়ন্ত্রণ, বিচারপ্রক্রিয়া ত্বরান্বিত করা এবং সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে এ বিশেষ অভিযান জোরদার করা হয়েছে। অভিযানে ইতোমধ্যে একাধিক আসামিকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

পুলিশের পক্ষ থেকে আরও বলা হয়েছে, রাজধানীতে অপরাধ দমনে ও পলাতক আসামিদের গ্রেপ্তারে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অপরাধীকে আইনের হাত থেকে রেহাই দেওয়া হবে না বলেও জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

দৈনিক উন্নয়নে বাংলাদেশ

সম্পাদক ও প্রকাশক: মোঃ ফয়সাল আলম , মোবাইল- ০১৯১৬৫৫৭০১৭
  প্রধান সম্পাদক: মো: আতাউর রহমান, মোবাইল: ০২৪১০৯১৭৩০

কপিরাইট © ২০২৫ সর্বস্বত্ব সংরক্ষিত দৈনিক উন্নয়নে বাংলাদেশ