সারাদেশ

ভাঙ্গায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন

ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখলসহ নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।

⎙ প্রিন্ট
ভাঙ্গায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন
ভাঙ্গায় মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে মানববন্ধন


ফরিদপুরের ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়নের সাউতিকান্দা গ্রামে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, জমি দখলসহ নানা অপকর্মের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন এলাকাবাসী।রোববার (৪ অক্টোবর) সকালে সাউতিকান্দা জামে মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে সাউতিকান্দা ও হিরালদী গ্রামের শত শত নারী-পুরুষ অংশ নেন।ঘারুয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলমগীর মাতুব্বরের সভাপতিত্বে অনুষ্ঠিত মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, আওলাদ মাতুব্বর, মোস্তফা মাতুব্বর, শাহজাহান শেখ ও শাহাবুদ্দিন শেখসহ কয়েকজন দীর্ঘদিন ধরে গ্রামের নিরীহ ও সম্মানিত ব্যক্তিদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করে আসছেন।বক্তারা আরও অভিযোগ করেন, মামলা ও হয়রানির ভয় দেখিয়ে অনেক অসহায় পরিবারের কাছ থেকে অর্থ আদায় করা হয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছেন গ্রামের অনেক মানুষ  অভিযোগ করেন। তারা এসব হয়রানি বন্ধে প্রশাসনের জরুরি হস্তক্ষেপ কামনা করেন।মানববন্ধনে আরও বক্তব্য দেন বিএনপি নেতা ফরিদুজ্জামান লাভলু, ব্যবসায়ী মিজান হাওলাদার, শাহীন হাওলাদারসহ স্থানীয়রা।তবে যাদের বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে, তাদের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।

সম্পর্কিত সংবাদ