ভাঙ্গায় ঘরের আড়ার সঙ্গে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভা ছিরাদরচর সদরদী ৬ নং ওয়ার্ড এলাকায় সিমার বিশ্বাস (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ।
ফরিদপুরের ভাঙ্গা উপজেলার পৌরসভা ছিরাদরচর সদরদী ৬ নং ওয়ার্ড এলাকায় সিমার বিশ্বাস (৩৫) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার পুলিশ।বৃহস্পতিবার (১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে নিজ ঘরের ওড়না দিয়ে আড়ার সঙ্গে ওড়না দিয়ে ঝুলন্ত অবস্থায় সিমার বিশ্বাসকে দেখতে পায় তার সপ্তম শ্রেণিতে পড়ুয়া তার মেয়ে।নিহত সিমার বিশ্বাসের স্বামী প্রদিপ বিশ্বাস।তাদের এক মেয়ে রয়েছে।স্থানীয় সূত্রে জানা গেছে, পারিবারিক কলহের জেরে গৃহবধূর সিমার বিশ্বাস আত্মহত্যা করে থাকতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করে এলাকাবাসী। ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ মিজানুর রহমান জানান,আত্মহত্যার বিষয় শুনেছি পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ করা হয় নাই। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।








